ভগবান শিবের চরিত্রে দেখা মিলবে অক্ষয় কুমারের, সামনে এল ‘OMG 2’-এর প্রথম ঝলক

অভিনেতা অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ‘ওএমজি ২’ ছবির প্রথম ঝলক। দুটি পোস্টার শেয়ার করেছেন তিনি। এই পোস্টারে আক্কিকে দেখা যাচ্ছে ভগবান শিবের অনুপ্রাণিত চেহারায়।

অক্ষয়ের পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে অভিনেতার ত্বকের রঙ নীল, তাঁর মাথায় জটা। তিনি চোখ বুজে রয়েছেন। আর অপর একটি ছবিতে দেখা যাচ্ছে একটি সাধারণ মানুষের হাত ধরে রয়েছে একটি নীল রঙের হাত।
ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, “আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই OMG2-এর জন্য”।

আক্কি এও উল্লেখ করেন যে এই ছবি প্রয়োজনীয় সামাজিক বার্তা দেবে। মহাদেব শিবের চরিত্রের প্রভাব যে এই ছবিতে দেখা যেতে পারে, তা ছবির প্রথম ঝলকেইন বেশ স্পষ্ট।
বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, এই ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করবেন ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠিও। সেপ্টেম্বরে পরিচালক অমিত রায় মুম্বইতে সামাজিক কমেডি ছবির শ্যুটিং শুরু করেছেন। পঙ্কজ ত্রিপাঠি ছবিতে তাঁর অংশের শ্যুটিং শুরু করেছিলেন। অক্টোবরেই অক্ষয় কুমারের সঙ্গে শ্যুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল।

এই ‘ওএমজি’ ২’ হল ২০১২ সালে মুক্তি পাওয়া ছবি ‘ওএমজি’-এর সিক্যুয়েল। সেই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও পরেশ রাওয়াল। ভগবান কৃষ্ণের চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles