‘দু’বেলা খেতে পারছি’, এটাই অনেক’, মুখ্য চরিত্র দিয়ে কেরিয়ার শুরু করেও এখন পার্শ্ব চরিত্রে কাজ, কী বলছেন পর্দার উমা

উমা, কালনাগিনী, নয়নতারা ধারাবাহিকের ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিন ধারাবাহিকে তিনরূপে ফুটে উঠেছে শিঞ্জিনী চক্রবর্তীর (Shinjinee Chakraborty) অভিনয় দক্ষতা। ‌উমা সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় অভিনয়ের হাতেখড়ি হয় অভিনেত্রীর। তার পর তাঁকে নেতিবাচক চরিত্রে দেখেছেন দর্শক। তার অভিনয় দর্শকদের মন কেড়েছে আগেই। সন্ধ্যাতারা ধারাবাহিকে তাঁকে দেখা গেছে নায়কের নকল প্রেমিকার চরিত্রে। 

নায়িকার চরিত্রে অভিনয় জগত শুরু করেছিলেন। তবে এখন তাকে দেখা যায় পার্শ্বচরিত্রে। এই নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন পর্দার উমা। বর্তমানে সাইড রোলে অভিনয় করলেও অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty) শুরুটা হয়েছিল নায়িকার ভূমিকায়। তবে বর্তমানে প্রায়শই তাকে ভিলেন অথবা পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে। কেন আর নায়িকার চরিত্রের সুযোগ পাচ্ছেন না তিনি? দর্শকরা শুধুমাত্র ভিলেনের চরিত্রই দেখছেন তাকে। 

এক সাক্ষাৎকারে অভিনেত্রী (Shinjinee Chakraborty) বলেন, “আমি সবগুলোকেই চরিত্র হিসাবে দেখি। কখনও মনে করি না মুখ্য চরিত্র বা পার্শ্বচরিত্র হিসাবে। আমি নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। যেখানে আমার নিজস্ব সৃজনশীলতা দেখাতে পারব। পঞ্চমী সিরিয়ালে ছিল এক ধরনের চরিত্র। নয়নতারা চরিত্রটিও বেশ মজার সাথে করেছি।”

এক সাক্ষাৎকারে অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty) বলেন, “আমি প্রতিদিন ঘুম থেকে উঠে কাজে আসতে পারছি, দুবেলা খেতে পারছি, ভালো জায়গায় কাজ করতে পারছি এর চেয়ে আর বেশি কিছু কি বা চাওয়ার থাকতে পারে। কাজ করতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এছাড়াও আমি অনেক চরিত্রে নানা ভাবে কাজ করতে পছন্দ করি। সেটার জন্য নির্বাচিত হতে পারছি এটাই অনেক। আমার এরচেয়ে বেশি কিছু চাওয়ার নেই।”

শিঞ্জিনীর (Shinjinee Chakraborty) মতে, শুধুমাত্র নায়িকা হলেই হয় না, যেকোনো চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। তবে এখন আর কোন ধারাবাহিকে কাজ করতে দেখা যাচ্ছে না তাকে। সোশ্যাল মিডিয়া ভীষণ একটিভ এই অভিনেত্রী। প্রায়শই তিনি রিলস পোস্ট করেন। এমনকি তার নিজের বিভিন্ন ছবি ও পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। দর্শকদের মন জয় করে নিয়েছেন আগেই। এখন দর্শকরা উৎসব হয়ে তাকিয়ে নতুন কোনো ধারাবাহিকে তাকে দেখার জন্য।

RELATED Articles