কাল থেকে বারবার খবরের শিরোনামে থেকেছে বীরভূমের রামপুরহাট। রাজনৈতিক ব্যক্তিত্বরা একে একে মুখ খুলেছেন এই ঘটনা নিয়ে। এবার মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ বার আমি কিছু বললেই বা লিখলেই বলা হবে, ‘শ্রীলেখা বিস্ফোরণ ঘটাল!’, ‘শ্রীলেখা বোমা ফাটাল!’ বললেন নায়িকা। যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে কটাক্ষ করে প্রতিক্রিয়া দিলেন এই ঘটনার জন্যে।
সাধারণ মানুষের হয়ে কথা বললে তো পুরস্কার বিতরণী উৎসবে মঞ্চে উঠে উত্তরীয় পরা যাবে না বা পরানো যাবে না এই বলে তিনি সরাসরি কটাক্ষ করলেন টলিউডকে। ইন্ডাস্ট্রির বহু তারকারা যুক্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে।
এই ঘটনা নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোজাসুজি বলে দিলেন যে ইন্ডাস্ট্রির কাছ থেকে তিনি কিছু আশা করেন না। চার দেওয়ালের বাইরের জগতে কী ঘটছে, সেটা নিয়ে তারকাদের এমনই কটাক্ষ নায়িকার। পাশাপাশি সাধারণ মানুষকেও একহাত নিলেন শ্রীলেখা মিত্র।
প্রশাসনের এত বড় গাফিলতি কারও নজরে পড়ছে না? এমন প্রশ্ন তিনি করলেন সোশ্যাল মিডিয়ায়। অন্য দিকে তৃণমূলের বুদ্ধিজীবীদেরও কটাক্ষ করতে ছাড়লেন না নায়িকা। তাঁর প্রশ্ন ‘দিদি’র পোস্টার বা ব্যানার দেখে তাঁদের এখনও গর্ব হয় কিনা।
জুন মালিয়া বলেছেন তিনি নাকি ব্যস্ত। এর উত্তরে শ্রীলেখা বলেন যে নির্বাচনের সময়ে তো গ্রামে গ্রামে ঘুরে প্রচার করেছেন নায়িকা। তাহলে এখন কী হলো তাঁর? আনিস খানের মৃত্যুর পরে পরমব্রত চট্টোপাধ্যায় যেভাবে সরব হয়েছিলেন এই ঘটনার পর আর মুখ খুললেন না কেন এই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।






