‘জন্মদিন নাকি ফুলশয্যা’, জন্মদিনে ফুল দিয়ে সাজানো গোটা বিছানা, ছবি পোস্ট করতেই নেটিজেনদের কটাক্ষের মুখে শ্রুতি

কাটোয়ার নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল শ্রুতি দাস (Shruti Das)। অভিনেত্রী হওয়ার স্বপ্ন তাকে টেনে এনেছিল কলকাতায়। গত কয়েক বছরে টলিউডের এক পরিচিত মুখ হয়ে উঠেছেন শ্রুতি। কয়েক মাস আগেই শেষ হয়েছে তার জনপ্রিয় ধারাবাহিক রাঙ্গা বউ। তারপরেই পা রাখেন বড়পর্দায়।

শিবপ্রসাদ নন্দিতার ছবিতে রাখি গুলজার এর সহ অভিনেত্রী হিসেবে কাজ করেছেন শ্রুতি দাস (Shruti Das)। জানা গিয়েছে এই ছবিটি গরমের ছুটিতে ১০ মে মুক্তি পেতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি। এই ছবিতে মুখ্য ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাখি গুলজার, প্রমুখকে দেখা যাবে। স্বাভাবিকভাবে এই বলা যায় তার ক্যারিয়ার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। অভিনেত্রীর মনের কথা বলতে কখনোই দ্বিধাবোধ করেননি তিনি বরং জোর তার জুটেছে ঠোঁট কাটা পরিচয়। সব সময় ট্রোলারদের মুখে ঝামা ঘষে দিতে ওস্তাদ তিনি।

২০২৩ সালে হঠাৎই বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। ‌ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে গাঁটছড়া বাধেন অভিনেত্রী। বিয়ের পর ৯ মাস কাটিয়ে ফেলেছেন তারা। বিয়ের পর প্রথম বছর দোল কাটাতে কাটোয়াতে পৌঁছে গিয়েছিলেন পরিচালক। তবে নববর্ষ উদযাপনে একা একা থেকেছেন দুজন। বিয়ের পর প্রথম নববর্ষ উদযাপনে একসাথে ছিলেন না শ্রুতি স্বর্ণেন্দু। নববর্ষতে শ্রুতি (Shruti Das) ছিলেন কাটোয়াতে। আর স্বর্ণেন্দু ছিলেন কলকাতাতে।

শ্রুতি দাস (Shruti Das) সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। যেকোনো বিষয়েই সোশ্যাল মিডিয়া মুখ খুলতে দেখা যায় তাকে। ‌নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নেন তিনি। অভিনেত্রী শ্রুতি দাসের নতুন ছবিতে কটাক্ষের বানভাসি। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে গোটা খাট সাজানো ফুল দিয়ে। আর মাঝে বসে রয়েছে রাঙা বউ অর্থাৎ শ্রুতি দাস (Shruti Das)। ফুল দিয়ে সাজানো বিছানায় অভিনেত্রীর ছবি দেখে শুরু হয়েছে কটাক্ষ। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে বিয়ের পর এটাই ছিল অভিনেত্রী শ্রুতি দাসের প্রথম জন্মদিন। তাই আয়োজনও ছিল বেশ জমজমাট। তবে অভিনেত্রী শ্রুতি দাসের এই ছবিতে নেটিজেনরা মন্তব্য করেছেন অনেকে। তবে বেশিরভাগ জনই করেছেন কটাক্ষ। “এটা জন্মদিন নাকি ফুলশয্যা” এমনই মন্তব্য করতে শোনা যায় নেটিজেনদের।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে মন্তব্য করেছেন পর্দার রাঙা বউ (Shruti Das)। আজকালকার অভিনেতা অভিনেত্রীরা প্রায়শই রাজনীতির ময়দানে পা রাখছেন। অনেক অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে যোগ দিয়েই নির্বাচনের টিকিট পেয়ে যান। ‌রচনা ব্যানার্জি প্রথম রাজনীতির ময়দানে পা রেখেই প্রার্থী হয়ে গেছেন। ‌তবে শ্রুতিকে নির্বাচনের টিকিট দিলেও, তিনি কি রাজনীতির ময়দানে পা রাখবেন? উত্তর অভিনেত্রী (Shruti Das) জানিয়েছেন ‘সেটার জন্য আগে পড়াশোনা করতে হবে। ছোটবেলা থেকে নাচ শিখেছি। পড়াশোনা শিখেছি। কিন্তু রাজনীতি নিয়ে আমার কোনও পড়াশোনা নেই। মূর্খের মতো আমি রাজনীতির ময়দানে নামতে পর্ব না। আমায় নিয়ে অন্যরা হাসাহাসি করবে সেটা আমি হতে দেব না। তবে দেবদা আমার আদর্শ।’

RELATED Articles