‘লোকে নুসরাতের গর্ভ যন্ত্রণা বুঝলে এসব বলত না’, ট্রোলারদের সপাটে থাপ্পড় মারলেন দেশের মাটির নোয়া অর্থাৎ শ্রুতি!

গতকাল দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। সেই নিয়েই চারিদিকে চলছে আলোচনা‌। সন্তানের বাবা কে তা এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী, আর তা নিয়েই চলছে ট্রোলের বন্যা। আর এর বিরুদ্ধেই এবার মুখ খুললেন শ্রুতি দাস।

টলিউড থেকে শুরু করে মাননীয়া মুখ্যমন্ত্রী রয়েছেন অভিনেত্রীর পাশে। এবার সাংসদ তারকাকে সমর্থন জানিয়ে সোশ্যাল মাধ্যমে মুখ খুলেছেন ছোটপর্দার এই জনপ্রিয় নায়িকা। তিনি জানালেন, “যদি নিন্দুকেরা নুসরাতের গর্ভযন্ত্রণা বুঝতে পারতো! তাহলে তাঁর মাতৃত্বকে এভাবে কলঙ্কিত করত না।”

নতুন মা এবং সন্তানের সুস্থতা কামনা করে অভিনেত্রী জানিয়েছেন, ‘দশ মাস দশ দিন ধরে অশালীন মন্তব্য শুনে, পরম যত্নে নিজের গর্ভে তাঁর সন্তানকে লালন করে গিয়েছেন। আজ তাঁর মাতৃত্ব জিতে গিয়েছে।’ এর পরেই তিনি সাংসদ নুসরাত জাহানকে নিয়ে বলেন, ‘ভালো সাংসদ হতে পেরেছেন কিনা তিনি? তা নিয়ে প্রশ্ন তুলুন কিন্তু মাতৃত্ব নিয়ে নয়।

অভিনেত্রী স্পষ্টভাষী কথার জন্য সারাক্ষণ বিদ্রুপের শিকার হয়ে থাকেন। নিজের প্রেমিকের সঙ্গে বয়সের ব্যবধান থাকায় সারাক্ষণ নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। প্রসঙ্গত সেই জায়গা থেকে অভিনেত্রী নুসরাত জাহানের লড়াই অনুভব করতে পেরেছেন শ্রুতি। দাবি,‌ ‘দু’জন আলাদা মানুষ হয়েও আমাদের মধ্যে কিন্তু অনেক বড় মিল রয়েছে। দুজনেই আমরা নারী। মায়ের জাত।’

এই মাতৃত্বের অনুভূতি বর সুন্দর। যদি নিন্দুকেরা এভাবে তাঁর নামে কুৎসা না চালিয়ে সম্মান করতো! তাহলে ভালো হতো। নিন্দুকেরা নোংরামি করতেই থাকবে, আর তাঁর মত কিছু মানুষ এর প্রতিবাদ জানাতেই থাকবে। নিজের বিরুদ্ধে হওয়া নেটিজেনদের মন্তব্যে বারবারই অভিনেত্রী আওয়াজ তুলেছেন। তাঁর পেশা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তাতেও তিনি থেমে থাকেন নি। নেটিজেনদের বিদ্রূপের পরেও তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles