ফিরতে হবে নিজের পুরনো অবতারে, তাই ইতিমধ্যেই শরীরচর্চা শুরু শুভশ্রীর

মাত্র দেড় মাস হল তিনি মাতৃত্বের স্বাদ পেয়েছেন। মা হওয়ার সময়টা মোটেই মসৃণ ছিল না অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির। তার ডেলিভারির কিছুদিন আগেই স্বামী রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত হন। রাজ তখনও সম্পূর্ণ সেরেও উঠেন নি, তার মধ্যেই মৃত্যু হয় রাজের বাবার। এহেন অবস্থায় বেশ কিছুটা অসহায় হয়ে পড়েছিলেন শুভশ্রী। তবুও হাল ছাড়েননি। সব প্রতিকূলতা জয় করে অবশেষে গত মাসেই তার আলো করে আসে ছোট্ট ইউভান। ছেলেকে পেয়ে বেজায় খুশি বাবা রাজ চক্রবর্তীও। ছেলের সঙ্গে গল্প করা হোক, বা ছেলেকে ঘরে বসেই কলকাতা শহর চেনানো, এসব করেই দিব্যি আনন্দে দিন কাটছে তার।

 

View this post on Instagram

 

#tbt thank you baba @babbachi for the motivation 🤗🥰 #fitness #gym #motivation

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকে কাজ থেকে ছুটি নিয়েছিলেন শুভশ্রী। রাজ অবশ্য অল্পসল্প কাজ চালিয়ে যাচ্ছিলেন কিন্তু শুভশ্রী বাড়িতে বসে কিছু বিজ্ঞাপনের কাজ ছাড়া বিশেষ তেমন কোনও কাজ করেন নি। তার উপর আবার মা হওয়ার সময় বেশ খানিকটা ওজন বাড়িয়েছেন অভিনেত্রী।

একসময় ছিল তার ছিপছিপে চেহারা। কিছু বছর আগে শুভশ্রী একবার ‘জিরো ফিগার’ও করেছিলেন। কিন্তু মা হওয়ার পরে বডি শেপ একেবারেই নষ্ট হয়ে গেছে। ইউভানের বয়স এখন দেড় মাস। এখন মা বেশ খানিকটা ধাতস্থ হয়েছেন। তাই নতুন করে আবার নিজের পুরনো রুটিনে ফিরছেন শুভশ্রী। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শরীরচর্চা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের একটি জিমের ছবি পোস্ট করেছেন। এতে কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদবকে ধন্যবাদ জানিয়েছেন তাকে উৎসাহ জোগানোর জন্য। শুভশ্রীর ভক্তেরা যে তাকে আবার খুব শিগগিরই তার পুরনো রূপে দেখতে পাবেন, এমনটা আশা করাই যায়।

RELATED Articles