আতঙ্কের আরেক নাম ফ্রান্স। ফের আরেকবার মুসলিম মৌলবাদীর শিকার হলেন সাধারণ মানুষ। এবার ঘটনাস্থল ফ্রান্সের নিসে শহর। আজ নিসে শহরের দক্ষিণ ফ্রেঞ্চ সিটির একটি চার্চের বাইরে এক মুসলিম মৌলবাদীর ছুরিকাঘাতে খুন হলেন তিন ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই মুসলিম মৌলবাদী একজনের গলা কেটেছে ছুরি দিয়ে এবং আরো কয়েকজনকে ছুরি দিয়ে আঘাত করেছে।এদের মধ্যে দুজন মারা গিয়েছে এবং পরবর্তীকালে আরো একজন মারা গিয়েছে।
গোটা ঘটনায় হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। আতঙ্কের চাদরে মুড়ে রয়েছে ফ্রান্সের এই শহর। রাজনীতিবিদ মেরিন লে পেন আজ পার্লামেন্টে বলেছেন যে এই হামলায় একজনের গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সকালেই এই ভয়ঙ্কর হত্যালীলা ঘটেছে এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে সন্দেহজনক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। ফ্রান্সের মন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইট করেছেন যে ঘটনার অবিলম্বে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নিসে শহরের মেয়র ক্রিশ্চিয়ান এসট্রোসি জানাচ্ছেন যে ঘটনাটি একটি সন্ত্রাসবাদ। তার মতে এই শহরের নোত্রে দাম চার্চ এর কাছে এই ঘটনা ঘটেছে এবং যাকে হত্যা করা হয়েছে তিনি এই চার্চের কেয়ারটেকার ছিলেন। মেয়র নিজেই জানিয়েছেন আরেকটি চাঞ্চল্যকর তথ্য, হামলাকারী নাকি ঘটনার সময় বারংবার আল্লাহু আকবর করে চিৎকার করছিলেন।
তার এই তথ্যের ফলে মুসলিম মৌলবাদীদের ভয়ংকর দিক সম্পর্কে আরো একবার অবগত হলে গোটা বিশ্ব। বারংবার ফ্রান্স সেই ঘটনা ঘটার ফলে দেশের সরকারকে নিয়ে উঠছে বড়োসড়ো প্রশ্ন। দেশবাসীরা এখন নিজেদের নিরাপত্তার চাইছেন দেশের সরকারের কাছে। দেশে চাড়া দিয়ে উঠছে ধর্মীয় বিদ্বেষ। সব মিলিয়ে ফ্রান্স এখন রীতিমত আতঙ্করাষ্ট্র।





