গুড্ডিতে নতুন লুকে ফিরছে গুড্ডি অনুজ! গল্পে আসা নতুন টুইস্ট নিয়ে মুখ খুললেন অভিনেতা অভিনেত্রী

স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো গুড্ডি। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি এবং অভিনেতা রনজয় বিষ্ণুকে। কিন্তু কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা গেছে নায়ক অনুজ মারা গেছে। আর তারপর থেকেই নানা রকম জল্পনা ঘোরাঘুরি করছে টেলিপাড়ায়।

অনেকে বলছে এবার হয়তো শেষ করে দেওয়া হবে এই ধারাবাহিককে।কারণ এই মুহূর্তে স্টার জলসায় বেশ কয়েকটি নতুন ধারাবাহিক আসার খবর রয়েছে। তাই তাদেরকে স্লট ছাড়তে পুরনো ধারাবাহিককে শেষ করতেই হবে। কিন্তু এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এখনই শেষ হচ্ছে না গুড্ডি ধারাবাহিক। অনুজ মারা গেছে কিন্তু অন্য রূপে ফিরবে রনজয়।

প্রসঙ্গত অনুজ মারা যাওয়ার পর থেকে গল্প দুই খুদেকে নিয়ে এগিয়ে যাচ্ছে পুবলু আর রেশমি। আর ঋতুরাজ অর্থাৎ পুবলুর বড়বেলা হিসাবে দেখা যাবে তাকে। উল্টো দিকে রেশমির বড়বেলার চরিত্রে দেখা যাবে শ্যামৌপ্তিকে। এই মুহূর্তে ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে একদিকে গুড্ডি হিসাবে তার বয়স কিছুটা বাড়বে আর অন্য দিকে রেশমির অল্প বয়সে।

প্রসঙ্গত, এসিপি রণজয় ছিল রাশভারী এক জন মানুষ। মোটা গোঁফে পুলিশি উর্দি পরা অনুজকে দেখে অভ্যস্ত দর্শক। কিন্তু এবার পুবলু রূপে গোঁফ কেটে ফেলেছেন। ওজনও খানিকটা ঝরিয়েছেন। পোশাকেও এনেছেন অনেক পরিবর্তন। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে রণজয় বলেন, “আমি তো ভাবতেই পারিনি অনুজ চরিত্রটি এতটা ভালবাসা পাবে। অনুজ মারা যাবে যে, আমি শট দেওয়ার আগে অবধি জানতাম না। নতুন লুকে নতুন ভাবে আমায় দর্শকের ভাল লাগবে এটাই আশা করি।”

এই বিষয়ে শ্যামৌপ্তি বললেন, “এক বছর ধরে গুড্ডিকে দর্শক ভালবাসা দিয়ে এসেছেন। সেখানে আবার নতুন ভাবে দর্শকের কাছে ধরা দেওয়ার উত্তেজনাই আলাদা। আর রণজয়দার সঙ্গে যত দিন যাচ্ছে, সম্পর্ক ততটাই ভাল হচ্ছে। কাজ শুরুর প্রথম আট মাস তো আমরা ঠিক করে কথাই বলিনি। ওই ফ্লোরে যতটুকু শট দেওয়ার সময় কথা হত। কিন্তু এখন ভাল বন্ধু হয়ে গিয়েছি। তাই রেশমি আর ঋতুরাজের সমীকরণটা আরও গভীর হবে বলে আমার ধারণা।”

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles