আগামী ২ মে শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেদিন দুপুর ১ টা ৩৬ মিনিট মিথুন রাশিতে প্রবেশ করবেন শুক্র। যা আগামী ৩০ মে সন্ধ্যা ৭ টা ৩৯ মিনিট পর্যন্ত ওই রাশিতেই থাকবেন। তার ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ধনপ্রাপ্তির যোগ তৈরি হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
শুক্রের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের ধন-সম্পদের যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আয়ের নয়া উৎস তৈরি হবে মিথুন রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায় প্রবল মুনাফা লাভের যোগ আছে। যাবতীয় অর্থ সংকট কেটে যাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের। জীবনে বাড়বে সুখ-সমৃদ্ধি। কোনো শুভ খবর পেতে পারেন।
মেষ রাশি
শুক্র গ্রহের গোচরের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের ভালো সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির যে স্থানে শুক্রের গোচর হবে, তাতে মেষ রাশির জাতক-জাতিকাদের অর্থলাভ হতে চলেছে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসায় লাভবান হবেন মেষ রাশির জাতক-জাতিকারা। প্রেমজীবন মাধুর্য বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন সুখকর হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির যে স্থানে শুক্রের গোচর হবে, তাতে ওই রাশির জাতক-জাতিকাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে। ওই রাশির জাতক-জাতিকাদের বেতন বৃদ্ধি পাবে। অর্থাৎ ইক্রিমেন্ট হবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। সার্বিকভাবে কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে। হাতে টাকা আসবে। ব্যবসায় তৈরি হবে মুনাফার যোগ।
সিংহ রাশি
সিংহ রাশির যে স্থানে শুক্রের গোচর হতে চলেছে, তাতে লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে। যে সিংহ রাশির জাতক-জাতিকারা নয়া চাকরির সন্ধান করছেন, তাঁরা শুভ খবর পাবেন। আর্থিক দিক থেকে লাভবান হবেন। চাকরিতে পদোন্নতি হবে সিংহ রাশির জাতক-জাতিকাদের। জীবনের যে কোনও কাজে সাফল্য লাভ করবেন। ব্যবসায় মুনাফা বাড়বে।





