ফুটফুটে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী, শিশুর নাম শুনে মুখে হাসি ফুটবে আপনারও

দীর্ঘদিন পর টলিউড থেকে মিলল একটি সুখবর। শিশু সন্তানের জন্ম দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরী। যে খবর পাওয়ার পর থেকেই আবেগে ভাসছেন তার অনুরাগীরা।

করোনা কালেই অন্তঃসত্ত্বা হয়ে ছিলেন অভিনেত্রী। মিডিয়ার সামনে সেভাবে কোনদিনও প্রকাশ্যে আসেননি তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর। বর্তমান পরিস্থিতি যেরকম আকার ধারণ করেছে তাই নিজেকে একেবারেই গৃহবন্দী করে ফেলেছিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

বুধবার সকালে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন সোনালী। ইতিমধ্যেই ছেলের নাম রাখা হয়ে গিয়েছে এবং তা বেশ অভিনব।

সোনালীর স্বামী রজত দস্তিদার একজন প্রাক্তন ফুটবলার। রজত জার্মানির প্রাক্তন গোলকিপার অলিভার কানের ভীষণ ভক্ত। তাই নিজের প্রিয় ফুটবলারের নামেই ছেলের নাম রেখেছেন রজত এবং সোনালী।

অর্থাৎ রজত ও সোনালী চৌধুরীর ছেলের নাম অলিভার দস্তিদার। ইতিমধ্যেই নেটিজেনরা সোনালীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

অভিনেত্রী এবং তার সন্তান যাতে এই সময়ে সম্পূর্ণ সুস্থ থাকেন তার উদ্দেশ্যে প্রার্থনা করেছেন তার অনুরাগীরা। টলিউডের সতীর্থরাও সোনালীকে শুভেচ্ছা জানিয়েছেন।

RELATED Articles