স্মৃতিচারণ হাসির সম্রাটের! “পকেট খালি ছিল, কিন্তু মুখে হাসিটা ছিল”, স্মৃতি ঘেঁটে টুইট কপিল শর্মা’র

সুরের সম্রাট, জাদুর সম্রাট-এর মতো তিনি হাসির সম্রাট। বহু বিতর্ক তার নামের পাশে জুড়লেও তাঁর মতো কমিক সেন্স বোধহয় ভারতবর্ষে খুব কম মানুষেরই থাকে। শূন্য থেকে শুরু করে একটা মানুষ আজ ইন্ডাস্ট্রির অন্যতম নাম। তিনি কপিল শর্মা। কমেডিয়ান থেকে সঞ্চালক হয়ে অভিনেতা সবক্ষেত্রেই পদচারণা করেছেন তিনি। আর এবার এই মানুষটাই ডুব দিলেন স্মৃতির অতলে।

আরও পড়ুন- খোলামেলা রাতের পোশাকে পুরুষদের রাতের ঘুম ওড়ালেন নুসরত, ভাইরাল সেই ছবি

সম্প্রতি তিনি নিজের একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘২৩ বছরের পুরনো ছবি খুঁজে পেলাম। শ্রী গুরু নানক বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্টিভ্যালে আজাদি নাটকের পারফরম্যান্স শেষ হওয়ার পর তোলা হয়েছিল ছবিটা।

সেইসঙ্গে এই কপিল শর্মা আরও লিখেছেন, ২৩ বছরের আগে ছবি তোলাটাও বিলাসিতা ছিল। কপিলের কথায়, ‘ছবিটা তোলার সময়ও মুখে যে আঠা লেগেছিল, তা খেয়াল করিনি। ওই দিনগুলো মিস করি। পকেট খালি ছিল, কিন্তু মুখে হাসিটা ছিল। মনে হল আপনাদের সঙ্গে শেয়ার করি।’

আরও পড়ুন- খোলা হাওয়ায় প্রেমে মজলেন সোহিনী-রণজয়, অভিনেত্রীর গালে ভালোবাসার চুম্বন এঁকে দিলেন প্রেমিক 

দেখে নিন কপিলের করা ইনস্টাগ্রাম পোস্টটি।

 

View this post on Instagram

 

A post shared by Kapil Sharma (@kapilsharma)

 

RELATED Articles