অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দেখা যায়। কখনও ছবি কখনও ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকেন তিনি। তার ফটো শুটের ছবি থেকে ব্যক্তিগত কোন মুহূর্তের ছবি সবই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। এত ছবির মধ্যে কিছু কিছু ছবিতে বেশ ট্রোলড হন অভিনেত্রী তাও থেমে যাননি। বারবার নেট নাগরিকদের কটুক্তি শুনতে হয় অভিনেত্রীকে। তার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কাটাছেড়া হয়। নতুন কোন ছবি পোস্ট করলেই সেখানে কটাক্ষের বন্যা বয়ে যায়।
কিছুদিন আগেই নিজের মায়ের জন্মদিন সেলিব্রেট করতে দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) । অভিনেত্রীর মায়ের জন্মদিন ছিল পয়লা এপ্রিল। এদিন পরিবারের সকলের সাথে একসাথে জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেত্রীর মা। মায়ের জন্মদিন সেলিব্রেশন কেক কাটার ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রাবন্তী। অভিনেত্রীর মায়ের জন্মদিনে ছিলেন অভিনেত্রীর বাবা, তার দিদি স্মিতা, অভিনেত্রীর ছেলে ঝিনুক ও অন্যান্য সদস্যরা। মায়ের জন্মদিনে অভিনেত্রী ধরা দিয়েছিলেন ফ্লোরাল প্রিন্ট এর একটি পোশাকে। মায়ের জন্মদিনের একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রাবন্তী।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) । একটি ট্রেন্ডিং গানে নেচে সেটাই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন। শ্রাবন্তী শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি খোলা মাঠে প্রেমিকা গানের তালে তালে নাচছেন অভিনেত্রী। অভিনেত্রীর পরনে রয়েছে হলুদ টপ কালো প্যান্ট। এই নাচের ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘জীবনের কোনও রিমোট নেই। নিজে উঠেই জীবনকে বদলান।’
অভিনেত্রী এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। অনেকেই পছন্দ করেছেন তার (Srabanti Chatterjee) নাচ তবে বেশি কটাক্ষই ভরে গেছে কমেন্টে। এক ব্যক্তি লেখেন, ‘ডান্স নয়। এটাকে অসভ্যতা বলে।’ আরেকজন লেখেন, ‘ম্যাডাম হলুদ পোশাকটা আপনাকে ভালো লাগছে না একদমই, অতি জঘন্য। এটা বলার জন্য দুঃখিত।’ কেউ আবার লেখেন, ‘বয়সটা তো অনেক হল। এবার সেই দিকে খেয়াল দিন।’ কেউ কেউ আবার প্রশংসা করেছেন অভিনেত্রীর নাচের ও পোশাকের।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) বর্তমানে দেবী চৌধুরানী ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরে পর্দায় আসতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’। এই ছবিতেই দেখা যাবে শ্রাবন্তীকে। ডাকাত-সম্রাজ্ঞী হিসাবে ধরা দেবে না এই সিনেমাতে। দেবী চৌধুরানী হয়ে উঠতে বেজায় পরিশ্রম করতে হয়েছে শ্রাবন্তীকে (Srabanti Chatterjee) । ঘোড়সওয়ারি থেকে শুরু করে তলোয়ার চালনা সবকিছুর ট্রেনিং নিতে হয়েছে তাকে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে শ্রাবন্তীর নতুন ছবি সাদা রঙের পৃথিবী। আগামীতে শ্রাবন্তীকে দেখা যাবে আমার বস ছবিতে।





