বাজি ধরে বিয়ে করেছিলেন টুইঙ্কেলকে, বিয়ের ২৩ বছর পরও উজ্জ্বল হাসি নিয়ে ডেটে অক্ষয়-টুইঙ্কেল, ফাঁস হল গোপন কথাও

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার (Akshay-Twinkle) জুটি দর্শকদের বেশ পছন্দের। সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক ছবি পোস্ট করেন এই দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন টুইঙ্কেল। সোশ্যাল মিডিয়া পোস্ট করা ছবিতে দম্পতিকে দেখা যাচ্ছে রোমান্টিক মেজাজে। ছবিতে অক্ষয়ের বুকে মাথা রেখে সেলফি তুলেছেন তার স্ত্রী টুইঙ্কেল। দুজনের মুখেই চওড়া হাসি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘দুই দশক পরেও, ডেট নাইটে এখনও ও আমার মুখের উজ্জ্বল হাসি নিয়ে আসে’।

২৩ বছরের দাম্পত্য জীবন কেটেছে অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্নার (Akshay-Twinkle)। বিবাহিত জীবনে অনেক চড়াই উৎরাই এর মধ্যে দিয়ে গেছে এই ২৩ বছর। কখনো স্বামী স্ত্রীর ভালো সময় কেটেছে এ আবার কখনো খারাপ। অভিনেতা স্বামী অক্ষয়ের সাথে নাম জড়িয়েছে অনেক অভিনেত্রীর। ভালো থেকে খারাপ সব পরিস্থিতি নিজের হাতে সামাল দিয়েছেন স্ত্রী টুইঙ্কেল। ইন্ডাস্ট্রিতে টিনা নামেই পরিচিত অক্ষয় কুমারের স্ত্রী। অক্ষয় কুমারের সাথে বিয়ে করার পর অভিনয়ের থেকে দূরে চলে যান। এই মুহূর্তে নিজের লেখালেখি নিয়েই ব্যস্ত থাকেন প্রাক্তন অভিনেত্রী। লেখিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‌

চলতে বছর ১৭ ই জানুয়ারি দাম্পত্য জীবনে ২৩ বছরে পা দিয়েছেন এই জুটি। অক্ষয়-টুইঙ্কেলের (Akshay-Twinkle) প্রথম আলাপ হয় ফিল্মফেয়ার শ্যুটে। সেখানেই প্রথম অভিনেত্রীকে দেখে অক্ষয়ের মনে ধরে। তখন থেকেই টুইঙ্কেলের মন জয় করার জন্য অনেক কিছু করতে অভিনেতা। রাজেশ কন্যার মন পাওয়া অত সোজা ছিল না। বেশ কয়েকবার চক্কর কাটতে হয়েছে অক্ষয়কে। শেষে রাজি হন। শোনা যায়, কোনও বাজিতে হেরেই নাকি খিলাড়িকে বিয়ে করতে রাজি হন টুইঙ্কেল।

বাজি ধরে বিয়ে করেছিলেন টুইঙ্কেলকে, বিয়ের ২৩ বছর পরও উজ্জ্বল হাসি নিয়ে ডেটে অক্ষয়-টুইঙ্কেল, ফাঁস হল গোপন কথাও

রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কেল। ইন্ডাস্ট্রির সকলের কাছে পরিচিত টিনা নামেই। ‌বরসাত, বাদশা, ইন্টারন্যাশন্যাল খিলাড়ি থেকে মেলার মতো ছবিতে অভিনয় করেছেন টুইঙ্কল। ১৯৯৯ সালে ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন অক্ষয় টুইঙ্কেল। তারপর থেকেই নাকি অভিনেত্রীর পিছু পিছু ঘুরতে থাকেন অক্ষয়। টুইঙ্কেলকে বিয়েতে রাজি করানো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ অনায়াসেই পার করেছেন অভিনেতা। আজ মনের মানুষের সাথে ২৩ বছর সংসার করে চলেছেন তিনি।‌

একটি অনুষ্ঠানে অক্ষয় নিজেই স্বীকার করেছিলেন টুইঙ্কেলকে (Akshay-Twinkle) নিয়ে বাজি ধরেছিলেন অভিনেতা। ২০০০ সালে আমির আর টুইঙ্কেল খান্নার ছবি মেলার সাফল্য নিয়ে বাজি ধরেছিলেন অক্ষয় কুমার। ওই অনুষ্ঠানে অক্ষয় বলেন, টুইঙ্কেল খান্না মেলার সাফল্য নিয়ে ভীষণ আত্মবিশ্বাস ছিল। এমনকি টুইঙ্কেল খান্না বাজি ধরে নিয়েছিলেন যে তার প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেলে তিনি বিয়ে করে নেবেন। আর সেই মতোই হয়েছে সব কিছু। ‌

২০০১ সালে অক্ষয়ের সঙ্গে বিয়ে করে নেন টুইঙ্কেল (Akshay-Twinkle)। মেলা ছবির ব্যর্থ তাতে অভিনয় জীবন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর করেছেন চুটিয়ে সংসার। ‌’মেলা’ সিনেমার ব্যর্থতার জন্যই বিয়ে হয়েছে অক্ষয়ের এমনও মাঝে মাঝে বলতে শোনা যায় খিলাড়িকে। ‌ টুইঙ্কেল খান্না আজ ব্যস্ত প্রযোজনায়, সাথে চলছে তার লেখা লিখি কাজও।

RELATED Articles