সম্প্রতি হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সেখানে গিয়ে তার আলাপ হয় এক মাঝবয়সী মহিলা অনুরাগীর সঙ্গে। ওই মহিলা একা ছিলেন না, সঙ্গে ছিলেন তাঁর মাও। শ্রীলেখাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন দুই ব্যক্তি। তাদেরকে নিয়ে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা দুই অনুরাগীকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন।
সমাজমাধ্যমে ছবি পোস্ট করলেই, মাঝেমধ্যে ট্রোলিং এর শিকার হতে হয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra)। কিন্তু ট্রোলিংয়ের জবাব দিতে কখনোই পিছুপা হননি অভিনেত্রী। অভিনেত্রীর নামের সঙ্গে জুড়েছে ঠোঁট কাটা তকমা। নিজস্ব বক্তব্য রাখতে কখনোই পিছপা হননি শ্রীলেখা। ট্রোলিংয়ের মোক্ষম জবাব দেন তিনি। তার এই স্বভাবের জন্য অনেকেই তাকে পছন্দ করে। আবার অনেকের কটাক্ষের শিকার হন, তার এই স্বভাবের জন্যই। অভিনেত্রী ঠেকে শিখেছেন জীবনে। মানুষ চিনেছেন, নিজের ব্যাপারে যথেষ্ট সৎ। নিজের বয়স নিয়ে কখনোই লুকোছাপা করতে পছন্দ করেন না শ্রীলেখা (Sreelekha Mitra)। হাসপাতালে তার দুই অনুরাগীর সঙ্গে কথা বলে এক মুহূর্তে আপন করে নিতে পারেন। একেই হয়তো প্রকৃত মানুষ বলা চলে।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বয়স ৫০ হয়ে গিয়েছে। তোর বয়স নিয়ে কখনোই কিছু লুকাননি তিনি। নিজের ৫০ বছরের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। বন্ধুবান্ধবদের সঙ্গে কেক কেটে নিজের স্পেশাল দিনটা উদযাপন করেছেন শ্রীলেখা মিত্র। নিজের জন্মদিনের দিন বন্ধু-বান্ধবদের সঙ্গে কেক কেটে ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল মদ্যপানের সামগ্রী। শ্রীলেখার জন্মদিনের সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শ্রীলেখার (Sreelekha Mitra) জন্মদিনে সেই ভিডিও দেখেছিলেন তার হাসপাতালে দেখা হওয়া দুই অনুরাগীও। অবশ্য তারা নিন্দা করেনি অভিনেত্রীর জন্মদিন উদযাপনের কথা মনে রেখে, নিজের জন্মদিন তারা ওইভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।
ওই অনুরাগী অভিনেত্রীকে (Sreelekha Mitra) বলেছেন, “আমি আপনার থেকে বয়সে ছোট। আপনার এই ভিডিও দেখে মনে হয়েছে, আমার যেদিন ৫০ বছর বয়স হবে, আমিও ঠিক একইভাবে পালন করব।” অনুরাগীর এমন বক্তব্য শুনে আপ্লুত হয়ে পড়েছেন শ্রীলেখা (Sreelekha Mitra)। মন ছুঁয়ে যাওয়া ফেসবুক পোস্ট করার সময় ব্যবহার করেছেন বিশেষ হ্যাশট্যাগ। মাই রিলিজিয়ন অফ লাভ হ্যাশটাগ ব্যবহার করে অনুরাগীর বলা কথা সকলের সাথে শেয়ার করে নিয়েছেন তিনি।
শ্রীলেখা (Sreelekha Mitra) বলেছেন, “আমার ৫০ বছর বয়স। আমি কখনওই আমার বয়স লুকোই না।” অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মদ্যপান করেন না। অভিনেত্রীর কথায়, “আমি মদ্যপান করি না। যেদিন আমার জন্মদিন ছিল। আর বন্ধুরা এসেছিল। তাঁদের অনুরোধ এই আমি জীবনের এই বিশেষ দিনটা একটু উপভোগ করেছিলাম।” ভিডিও দেখে শ্রীলেখার (Sreelekha Mitra) সেই অনুরাগীরা অভিনেত্রীকে জানিয়েছেন, “এটা একটু-আধটু চলতেই পারে। এতে খারাপ কিছুই নেই।”





