Saayoni Ghosh faced accident: ভয়াবহ বিপদের মুখে পড়লেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। অল্পের জন্য কপাল জোরে প্রাণ রক্ষা পেল তাঁর। ভোটের মুখে এমন ঘটনায় বেশ ভয়ে তৃণমূল তারকা প্রার্থী (Saayoni Ghosh faced accident)। নির্বাচনী প্রচারও শেষ করতে পারলেন তিনি নেত্রী। তড়িঘড়ি ছাড়লেন এলাকা।
কী ঘটেছিল ঠিক (Saayoni Ghosh faced accident)?
দীর্ঘদিন ধরে তীব্র দাবদাহের পর গতকাল, সোমবার বিকেলে স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। কালবৈশাখী ও তুমুল ঝড়বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন সকলে। সন্ধ্যে থেকেই শুরু হয় ঝোড়ো হাওয়া আর তারপরই শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। এসবের মধ্যেই বড় বিপদের মুখে পড়তে হয়েছিল সায়নী ঘোষকে (Saayoni Ghosh faced accident)।
গতকাল, সোমবার ভাঙড়ের বামনঘাটা, বেঁওতা ১ ও বেঁওতা ২ অঞ্চলে হুডখোলা গাড়িতে করেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সায়নী ঘোষ। সেই সময়ই শুরু হয় ঝোড়ো হাওয়া। আর সঙ্গে বৃষ্টির দাপট তো ছিলই। এর জেরে বেশ বিপাকে পড়ে যান তৃণমূল প্রার্থী (Saayoni Ghosh faced accident)। সায়নীর প্রচারের মাঝেই তাঁর গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল।
ভয় পেয়ে যান তৃণমূল প্রার্থী। গাড়িতে ওই ডাল পড়লে বেশ আহত হতেন সায়নী। এই ঘটনার পর আর বেঁওতা-১ এর ক্রোলবেড়িয়া এলাকায় নির্বাচনী সভা করেন নি তিনি (Saayoni Ghosh faced accident)। ফাঁকা চেয়ার সামনে রেখে বন্ধ ঘর থেকেই দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন সায়নী। এরপর তড়িঘড়ি শওকত মোল্লার গাড়িতে করে এলাকা ছাড়েন।
বলে রাখি, দীর্ঘদিন তীব্র তাপপ্রবাহের পর গতকালের বৃষ্টিতে মিলেছে স্বস্তি। কিন্তু এই স্বস্তির খবরেও মিলেছে অশনি সংকেত। নানান জেলা থেকে মিলেছে মৃত্যুর খবর। কোথাও বাজ পড়ে হয়েছে মৃত্যু, তো কোথাও আবার দেওয়াল ধসে প্রাণ গিয়েছে কারোর। কলকাতার নানান জায়গায় গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। সেই বৃষ্টিতে বিপদের মুখে পড়েছিলেন খোদ তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও (Saayoni Ghosh faced accident)।





