ছিল ‘প্রেমিক’, হয়ে গেল ‘শিক্ষক’! শিক্ষক দিবসে কাঞ্চন মল্লিককে শ্রদ্ধাভরা শুভেচ্ছা শ্রীময়ী চট্টরাজের! ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে নেটপাড়া

প্রেমিক থেকে সোজা শিক্ষক! কিছুদিন আগে পর্যন্ত সংবাদপত্রের শিরোনামে যার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বলে নাম এসেছে, আজ তাঁকেই জানাচ্ছেন শিক্ষক দিবসের শুভেচ্ছা! এ কী কান্ড! একসঙ্গে রথযাত্রা অনুষ্ঠানে হাজির ছিলেন বলে খবর। মাঝেমধ্যেই নানা ইঙ্গিতবাহী পোস্ট করেন একজন আরেকজনের উদ্দেশ্যে। আবার বিভিন্ন সময়ে নানা রিল ভিডিওতে একসঙ্গে দেখা যায় দুই তারকাকে। কিন্তু তাও জানিয়েছেন, তাঁদের দুজনের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। তারকা-বিধায়ককে এবার শিক্ষকের আসনে জায়গা দিলেন অভিনেত্রী তথা চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টরাজ।

শিক্ষক দিবস উপলক্ষে এদিন ইনস্টাগ্রামে কিছু ছবি-সহ একটি লেখা পোস্ট করেছেন শ্রীময়ী। বাবা-মা থেকে শুরু করে সহ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা গিয়েছে তারকা-বিধায়ক কাঞ্চন মল্লিককেও। অভিনেত্রীর পোস্ট দেখে মনে হয়েছে, তাঁর গোটা লেখাটাই ছিল কাঞ্চন মল্লিককে ঘিরে। সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেও মূল বার্তা দিয়েছেন তারকা-বিধায়কের উদ্দেশ্যেই। লেখা পড়লে তা আন্দাজ করা যায়।

ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার জীবনে এমন কিছু মানুষকে পেয়েছি, তাঁরা শুধু আমার শিক্ষক নন , আমার জীবনের অন্যান্য দিকে এগিয়ে যেতেও সাহায্য করেছেন। তাঁরা আমায় শিখিয়েছেন কীভাবে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়তে হয়। আমায় লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছেন। তার জন্য অনেক ধন্যবাদ। আমি একজন মানুষের মধ্যেই পথপ্রদর্শক, বন্ধুত্ব, ভালোবাসা, ভরসা সবকিছু খুঁজে পেয়েছি আর সেই মানুষটা তুমি। শুভ শিক্ষক দিবস।’ এই ‘তুমি’ বলে ঠিক কার দিকে ইঙ্গিত করতে চেয়েছেন অভিনেত্রী?

বহুবারই অভিনেত্রী জানিয়েছেন, কাঞ্চন মল্লিক ও খরাজ মুখোপাধ্যায়ের মতো তারকাদের সঙ্গে কাজ করে তিনি অনেক কিছু শিখেছেন। শিক্ষক ও একজন ছাত্রীর মধ্যে যেরকম সম্পর্ক থাকা উচিত, তাঁদের মধ্যেও একই সম্পর্ক রয়েছে। ঠিক এরকমই কথা শোনা গিয়েছে কাঞ্চন মল্লিকের মুখেও। এবার খোলাখুলিভাবে কাঞ্চনকে শিক্ষকের জায়গা দিলেন অভিনেত্রী। পুরনো ছবি পোস্ট করে শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাঁকে।

মাস দুয়েক আগে যার সঙ্গে প্রেমের সম্পর্কে নাম উঠে এসেছে, তাঁকে আজ শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে দেখে অনেকেই হাস্যকর মন্তব্য করেছেন। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পাল্টা অভিযোগ দায়ের করেছেন কাঞ্চন মল্লিকও। কিন্তু এই বিষয়ে মুখ খোলেননি শ্রীময়ী চট্টরাজ। এমনকি ভোটের সময় একাধিকবার কাঞ্চন মল্লিককে সমর্থন করতে দেখা গিয়েছে শ্রীময়ীকে।

কিন্তু পিঙ্কি বন্দোপাধ্যায়ের মামলার পর খুব একটা একসঙ্গে আর দেখা যায়নি তাঁদেরকে। এই গোটা বিষয় নিয়ে নানা মতামত ব্যক্ত হয়েছে দু-তরফ থেকেই। কিন্তু আদতে কোনটা সত্য, কোনটা মিথ্যা সে বিষয়ে কিছুই জানা নেই। শিক্ষক দিবসে কাঞ্চন মল্লিককে শুভেচ্ছা জানিয়ে নিজেদের সম্পর্ককে অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন অভিনেত্রী, ধারণা অনেকের। কেউ কেউ অভিনেত্রীর পোষ্টে লিখেছেন, ‘যা রটে তা বটে!’ ফের সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দুই তারকা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles