রাতের ডিনার সেরে আপনি বেডরুমে শুয়েছেন। সারাদিনের ব্যস্ততা পেরিয়ে একটু দুচোখের পাতা এক করছেন। মধ্যরাত শান্তিতে ঘুম, আর ঠিক সেই সময়ে যদি ঘরে কোনো অঘটন ঘটে তবে স্বাভাবিক আতঙ্কিত হবেন।
তারপর যদি আবার বাড়ি ঢুকে চিৎকার শুরু হয় তাহলে তো আরও গন্ডগোল। এবার মধ্যরাতে এরকমই ঘটনার সম্মুখীন হলেন মুনমুন সেন।অভিনেত্রীর বালিগঞ্জের বাড়িতে মধ্যরাতে অচেনা ব্যক্তি আশ্রয় নিয়েছে। তার জেরেই হইচই পড়ে যায়।ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ করেন অভিনেত্রী। এমনকি তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দাবি করেন।
ঘটনার তদন্ত শুরু করতেই জানা গেল আসল ঘটনা। পুলিশের সূত্রের খবর, নিজের প্রাণের ভয়ে মুনমুন সেনের বাড়িতে আশ্রয় নিয়েছেন এক ফুড ডেলিভারি বয়। হঠাৎ তার বাড়িতে কেন? জানা যাচ্ছে, অভিনেত্রীর বাড়ির পাশেই ওই ব্যক্তি খাবার ডেলিভারি দিতে যান।কিন্তু রাস্তায় আরো এক ডেলিভারি বয়ের সাথে দেখা হয়।
তাদের মধ্যে পুরানো শত্রুতা ছিল।একে অপরকে দেখেই একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজনেই। প্রাণ বাঁচাতে সরাসরি অভিনেত্রীর ফ্ল্যাটে ঢুকে পড়ে একজন।সাহায্যর জন্য চিৎকার করে ওই ব্যক্তি, বেশকিছু লোক জড়ো হয়।তাঁদের আবার ধারণা হয়, মুনমুনই কোনও এক ব্যক্তিকে ধরে মারধর করছেন।
অবশেষে অভিনেত্রী নিজেই বেরিয়ে আসেন। নিরাপত্তারক্ষী ছেলেটিকে বার করে আনে। মুনমুনের অভিযোগের ভিত্তিতে দোষীদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারপিট করা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে।





