বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী বলে কথা! ব্যস্ততার মাঝেও বর শুভদীপকে নিয়ে বাপের বাড়ি হাজির শ্রীপর্না, কী কী ছিল আয়োজনে?

বিয়ের পর নিজের সংসার গুছিয়ে নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। স্টার জলসার গাঁটছাড়া ধারাবাহিকের পর তাকে আর পর্দায় দেখা যায়নি। বিয়ের পর এবার প্রথমবার কাজে ফিরেছেন অভিনেত্রী (Sriparna Roy)। ৬ মাস আগেই ডাক্তার পাচ্ছ শুভদীপের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। বিয়ের পর ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলেন কিছুদিনের জন্য সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি।

মন দিয়ে সংসার করতে চান তার জন্যই বিরতি। মধুচন্দ্রিমা ছেড়ে শুভদীপের সঙ্গে সংসার করছেন। এখন নিজের দুই পরিবারের সঙ্গে দারুন সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তবে কিছুদিন আগেই শ্রীপর্ণা (Sriparna Roy) বিয়ের পর প্রথমবার পর্দার সামনে হাজির হয়েছেন। দিদি নাম্বার ওয়ানে মঞ্চে এদিন হাজির হয়েছিলেন অভিনেত্রী (Sriparna Roy)। নিজে সে কথা না জানালেও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। ছোট পর্দা থেকে বড় পর্দা একাধিক মাধ্যমে অভিনয় করেছেন তিনি।

শুরু থেকেই দর্শকদের অত্যন্ত পছন্দের অভিনেত্রী (Sriparna Roy) হয়ে উঠেছেন। মাঝে মাঝেই কাজের পর বিরতি নেন তিনি কখনই একের পর এক কাজ করতে দেখা যায় না তাকে। তাই গাঁটছড়া শেষ হওয়ার পর এই মুহূর্তে বিরতিতে রয়েছেন তিনি। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে দেখা গিয়েছে তাকে। কিছুদিনের মধ্যেই নতুন কাজ নিয়ে সুখবর দিতে পারেন অভিনেত্রী। সেই অপেক্ষাতে দিন গুনছে শ্রীপর্ণার (Sriparna Roy) অনুরাগীরা।

সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হয়েছিল অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। সেখানে নিজের দাম্পত্য নিয়ে বেফাঁস মন্তব্য শোনা গেল শ্রীপর্ণার মুখে। অভিনেত্রীর (Sriparna Roy) কথায়, বিয়ের আগে শুভদীপ সবসময় শ্রীপর্ণার বাপের বাড়িতে হবু বউয়ের প্রশংসা করত। তিনি বলেন, “আমার দাদা বলত, কী বিয়ের পরেও এইরকম থাকবে তো,দেখো! বিয়ের পর কিন্তু সব অন্যরকম হয়ে যায়। আস্তে আস্তে… হতে হতে এখন ৬ মাসেই এখন মোটামুটি খারাপ মেয়ে হয়ে গেছি। এখন সারাক্ষণ ঝগড়া করি”। এরপর অভিনেত্রী আরও বলেন, “পুরো ভাই-বোনের মতো তু-তু মেয় মেয় চলে। আমার শাশুড়িকে ফোন করে একদিকে আমি অভিযোগ জানাই, ওদিকে ও বাবাকে কমপ্লেন করে। শ্বশুর-শাশুড়ি আমার দিকে, বাবা ওর দিকে”।

এবার এই জুটিকে দেখা গেল জামাইষষ্ঠীতে। বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে হাজির ডাক্তার জামাই। সাথে রয়েছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। শ্রীপর্ণার বাড়িতে ডাক্তার জামাইয়ের জন্য এলাহী আয়োজন করা হয়েছিল। প্রথম জামাইষষ্ঠী ঘটা করে না করলে কিভাবে হবে, তাই এবার এই জুটিকে ক্যামেরার সামনে দেখা গেল একসঙ্গে। দুজনের মুখেই সেই মিষ্টি হাসি। জামাইষষ্ঠীর দিন এই জুটিকে একসঙ্গে দেখে বেজায় খুশি হয়েছেন শ্রীপর্ণার অনুরাগীরা ‌।

RELATED Articles