‘একটুও নিজের যত্ন নিতেন না অরুণ দা, কত কাজ বাকি ছিল’, পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রোহন ভট্টাচার্য ও সুদীপ্তা চক্রবর্তী

বছরের শুরুতেই শোকের ছায়া টলিউডে। প্রয়াত পরিচালক অরুণ রায়। ক্রমশই পরিচালকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। চিকিৎসক জানিয়েছিলেন সেই কথা। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিচালক অরুণ রায়। পরিচালককে হাসপাতালে গিয়ে দেখে এসেছিলেন অভিনেতা দেব।

অরজিকর হাসপাতালে পরিচালক অরুন রায়ের পাশে সবসময় ছিলেন কিঞ্জল নন্দ। বৃহস্পতিবার হাসপাতালেই পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অরুণ রায়ের মৃত্যুতে শোকাহত টলিপাড়া। পরিচালকের মৃত্যুর খবর পেয়ে কাঁপা গলায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেন, “একটাই ছবি করেছিলেন ওঁর সঙ্গে।

‘বাঘাযতীন’ ছবিতে কাজ করার সময় খুব ভাল সম্পর্ক তৈরি হয়েছিল। অরুণ রায়ের মত এত ভাল মানুষ খুব কম দেখেছেন সুদীপ্তা। অভিনেত্রী বলেন, তাঁর আজও একটাই অভিযোগ, নিজের একেবারে যত্ন নিতেন না পরিচালক।

অভিনেত্রী বলেন, কতবার বলতাম, ‘নিজের যত্ন নিন অরুনদা’। শুনতেন না। বুধবার হাসপাতালে তাঁকে দেখেই মনে হয়েছিল আর বোধহয় দেখতে পারব না বেশিদিন। সেই আশঙ্কাই সত্যি হল। অভিনেতা রোহন ভট্টাচার্য জানান, পরিচালক এর মৃত্যুর খবর পেয়ে তিনি ভাবতেই পারছি না। এইভাবে চলে গেলেন! কত কাজ বাকি ছিল এখনও।

আরও পড়ুনঃ ভারত হাসিনাকে ফিরিয়ে না দিলেও আলোচনা চলবে! বাংলাদেশের হঠাৎ সুর নরম?

রোহন স্মৃতিচারণ করে বলেন, শুটিংয়ের সময় পরিচালক সবসময় হাসিখুশি থাকতেন। তিনি ‘বাঘাযতীন’-এর ফ্লোর মাতিয়ে রাখতেন। এত জ্ঞানী মানুষ ছিলেন, তাঁর থেকে অনেক কিছু শিখেছেন বলে উল্লেখ করেন রোহন।

আরও অন্যান্য খবর