ভারত হাসিনাকে ফিরিয়ে না দিলেও আলোচনা চলবে! বাংলাদেশের হঠাৎ সুর নরম?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সম্প্রতি বলেছেন, ভারতের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তবে তাঁকে ফিরিয়ে না দিলেও কিন্তু দুই পক্ষের মধ্যে স্বার্থের ইস্যু আছে। আর সেগুলো নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।

তিনি উল্লেখ করেন যে, ইস্যুগুলো নিয়ে সামনে এগোনো হবে’ তিনি আরও বলেন, ‘একটি অনিশ্চয়তা আর বিশেষ অবস্থার মধ্য দিয়ে আওমরা কয়েক মাস পার করেছি। তবে বাংলাদেশে এখন এক ধরনের স্থিতিশীলতা বজায় আছে। তাই আশা করা হচ্ছে যে পরিস্থিতি স্থিতিশীল, বৈদেশিক এবং অভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রে একটি মসৃণ পরিস্থিতি সৃষ্টি হবে। বলা হয়

যে, ’বাংলাদেশের সামনে কী ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ রয়েছে সে বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সব দেশের বিষয়ে মনোনিবেশ করা হবে। আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো সম্পর্ক দরকার। চীনের সঙ্গেও ভালো সম্পর্ক চাই। তবে প্রতিটি ক্ষেত্রে ভালো সম্পর্ক রাখার জন্য আমাদের স্বার্থ আছে।

আরও পড়ুনঃ পুলিশের নিষ্ক্রিয়তার কারনেই খুন হয়েছেন মালদার টিএমসি নেতা! নবান্ন তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী

তিনি বলেন যে, তিনি বিশ্বাস করেন যাদের কথা বলা হচ্ছে সেই ভালো সম্পর্কের ক্ষেত্রে, তাদেরও স্বার্থ নিহিত আছে। আর নতুন বছরের বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। এ বছর শেষ হতে হতে আরও অনেক নিশ্চিত করে বলতে পারা যাবে যে আমাদের প্রতিবেশী এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles