‘আমার কোনও প্রাক্তন ছিল বলেই আমি জানি না’, সোহিনী শোভনের বিয়ের জল্পনার মাঝেই প্রাক্তনকে অস্বীকার স্বস্তিকার

Swastika Dutta talk about her ex-boyfriend Sovan Ganguly’s wedding: কানাঘুষোয় অনেকদিনই তাদের প্রেমের জল্পনা শোনা গেছিল তবে জাহির করেনি কেউই। ‌সদ্য ব্রেকআপ হওয়া থেকে উঠেছেন দুজনেই তারপরে নতুন সম্পর্ক। সোশ্যাল মিডিয়ার পাতায় এদিকে ওদিকে তাদের ছবি দেখা গেলেও, নিজেরা একসাথে ছবি পোস্ট করেননি অনেক দিন। শোভনের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রী স্বস্তিকার। সোহিনীর সঙ্গে বিচ্ছেদ হয় রণজয় বিষ্ণুর। তারপরেই সোহিনীর ভাঙা মন জুড়েছে শোভন। এই বছর প্রেম দিবসে সুইডেন থেকে ঘুরে এসেছেন সোহিনী-শোভন। তাঁদের প্রেম এখন ওপেন সিক্রেট। সোশ্যাল মিডিয়ায় বার কয়েক সোহিনীর সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেও নিমেষেই তা ডিলিট হয়ে গেছে। কিছুদিন আগেই‌ প্রেমে সিলমোহর দিয়েছেন সোহিনী।

কানাঘুষোয় শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন-সোহিনী। খুব শীঘ্রই নাকি ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্ককে অফিসিয়াল তকমা দেবেন শোভন ও সোহিনী। শোভন একটি প্রেমের গানের টিজার প্রকাশ করেছেন, তাতে আবছা যে মহিলাকে দেখা যাচ্ছে অনেকেই মনে করেছেন তিনি সোহিনী। এরই মাঝে গুঞ্জন তৈরি হয়েছে, এই সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন সোহিনী ও শোভন। ১৮ই জুলাই বিয়ের পিঁড়িতে বসছেন শোভন-সোহিনী।

শোভন-স্বস্তিকার প্রেম কোনও লুকোছাপার বিষয় ছিল না, তবে হঠাৎ করেই প্রাক্তনকে অস্বীকার করলেন স্বস্তিকা (Swastika Dutta talk about her ex-boyfriend Sovan Ganguly’s wedding)। স্বস্তিকার কথায়, “আমার কাছে কাটা মানে কাটা, জোড়া মানে জোড়া, আমি ইন্টারভ্যালগুলোতে বিশ্বাসী নই”। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকাকে প্রশ্ন করা হয়, “কে সরে গেছে”? স্বস্তিকা জবাব দেন, “ভালোবাসা সরে গেছে”। কাজ আর ব্যক্তিগত জীবনকে এক করতে মোটেই রাজি নন স্বস্তিকা।

প্রাক্তন প্রেমিক কার সঙ্গে প্রেম করছেন, এসব কি ভাবায় স্বস্তিকাকে এই প্রশ্নের উত্তরে বলেছেন, “আমার কোনও প্রাক্তন ছিল বলেই আমি জানি না। আমার কোনও এক্স ছিল না”। সাক্ষাৎকারে শোভন-সোহিনীর নাম প্রকাশ্যে বললে স্বস্তিকা জবাব দেন, “আমি চিনি না ওদের” (Swastika Dutta talk about her ex-boyfriend Sovan Ganguly’s wedding)। সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন, ‘আমার সাক্ষাৎকারে আমি অন্যকে ফুটেজ দিতে চাই না”।

আগে জানা গিয়েছিল প্রাক্তন প্রেমিক শোভনের সঙ্গে স্বস্তিকার এখন আর কোন যোগাযোগ নেই (Swastika Dutta talk about her ex-boyfriend Sovan Ganguly’s wedding)। তবে প্রাক্তন প্রেমিকের বিয়ের খবর কি পৌঁছেছে অভিনেত্রীর কানে? এ প্রসঙ্গে স্বস্তিকা বলেছেন, “একজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল, একজন আমার প্রাক্তন। অন্যজনকে আমি সিনিয়র অভিনেত্রী হিসাবে সম্মান করি। তাঁর কাজও দেখি। তাঁরা দুজনে যখন একে অপরের সঙ্গে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে, (কয়েক মুহূর্তের স্তব্ধতা) যদিও আমি জানি না প্রকাশ্যে এটা নিয়ে তাঁরা কোনও মন্তব্য করেছে কিনা। আমি একজন সাংবাদিকদের থেকে এই সুখবরটা শুনছি, তাঁরা যদি নিজেদের কমপ্যাটিবল ভেবে থাকেন এবং তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চান আমি দুজনেই শুভকামনা জানাব। এটা আমার শিক্ষা”।

RELATED Articles