রাখি সাওয়ান্তকে এখন সকলেই চেনেন। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) বেশ কিছু ছবি। যে ছবিগুলিতে রাখিকে হাসপাতালে বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে রাখি সাওয়ান্তের চোখ বন্ধ, এক হাতে চ্যানেল করা। এই চ্যানেলের মাধ্যমেই ওষুধ সরবরাহ হচ্ছে। আর এক হাতে রয়েছে পালস অক্সিমিটার লাগানো। এমনকি তার ব্লাড প্রেসারও মনিটর করা হচ্ছে। কিন্তু জানেন ঠিক কি হয়েছে রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)? কিভাবে এত গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি?
সম্প্রতি রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) অসুস্থতা প্রসঙ্গে মুখ খুলেছেন রাখির প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। এক সাক্ষাৎকারে আদিল অভিযোগ করেছেন, ‘জেলের সাজা থেকে বাঁচতে রাখি ইচ্ছাকৃতভাবে নাটক করছেন।’ আদিলের কথায় জেলের শাস্তি থেকে বাঁচতেই নাটক করছেন রাখি। তবে কী জেলের ঘানি টানতে হবে অভিনেত্রী কে? কিন্তু কেন? জানা গেছে রাখির প্রাক্তন স্বামী আদিল খান দুরানি রাখির বিরুদ্ধে ব্যক্তিগত ও অশ্লীল ভিডিও ফাঁস করার অভিযোগে মামলা দায়ের করেছিলেন।
রাখির (Rakhi Sawant) অসুস্থতা প্রসঙ্গে আদিল আরও জানিয়েছেন, ‘মেডিক্যাল রিপোর্ট নেই। চিকিৎসকরা কিছু বলেননি। তিনি কোন হাসপাতালে আছেন তা আমরা কেউ জানি না। যদি ওর হার্ট অ্যাটাক হয়ে থাকে,তাহলে যতদূর জানি, এধরনের রোগীদের সাধারণত অক্সিজেন মাস্কের প্রয়োজন হয়। তবে রাখি সাওয়ান্তের সেসব কিছুই নেই। রাখি এটা করছেন কারণ তাঁকে শীঘ্রই পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। এটা ও জেলে যাওয়া থেকে বাঁচার জন্য নাটক করছে।’
আবার রাখির (Rakhi Sawant) প্রাক্তন প্রেমিক রীতেশ রাজ সিং বলেছেন, রাখি (Rakhi Sawant) হাসপাতালে ভর্তি, ওর জরায়ুতে টিউমার পেয়েছেন চিকিৎসকেরা। রাখির প্রাক্তন প্রেমিকের উত্তরে আদিল বলেন, ‘ওঁর এই রকম কোনও সমস্যা নেই। আমি যখন রাখির সঙ্গে সম্পর্কে ছিলাম, তখন ওঁর পুরো বডি টেস্ট করা হয়েছিল। ওঁর কোনো সমস্যা ছিল না।’
উল্লেখ্য, রাখির (Rakhi Sawant) বিরুদ্ধে আদিল খান অভিযোগ করেছেন। তার ভিত্তিতেই একাধিক ধারায় মামলা করা হয়েছে রাখির বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪ এবং ৩৪ ধারা অনুযায়ী মানহানি ও অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। এছাড়াও রাখির বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের (আইটি আইন) ৬৭(এ) ধারায় বৈদ্যুতিন মাধ্যমে যৌন উত্তেজক উপাদান ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদিল অভিযোগ করেছেন, রাখি যৌনতাপূর্ণ বিষয়বস্তু মোবাইল ফোনের মাধ্যমে টক শোতে প্রদর্শন করেছিলেন। এই মামলায় রাখির আগাম জামিনের আবেদন খারিজ করেছে বোম্বে হাইকোর্ট।
রাখির (Rakhi Sawant) প্রাক্তন স্বামী আদিল চলতি বছর মার্চ মাসে বিগ বস ১২-এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন। নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রকাশ্যে এনেছিলেন আদিল নিজেই। জানা গেছিল গত বছর আদিলের সঙ্গে বিয়ে হয়েছে রাখির। বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই আদিলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেন রাখি। এই অভিযোগের ভিত্তিতে গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয়েছিল আদিলকে।





