বিয়ের পর অভিনয় জগত থেকে মুখ ফেরান, কোথায় হারিয়ে গেলেন একসময় পর্দা কাঁপানো ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিক খ্যাত খলনায়িকা তিতাস

একসময় বাংলা ধারাবাহিকের জনপ্রিয় টেনে অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিতাস ভৌমিক (Titas Bhowmik)তিতাসের (Titas Bhowmik) অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ‌‌ একটা সময় টেলিভিশনের পর্দায় রোজদিনই দেখা যেত তাকে। এখন আর তাকে দেখা যায় না অভিনয় করতে। এসব কিছু থেকে বহু দূরে তিনি। দূরত্ব তৈরি করেছেন অভিনয় জগতের সাথে। ‌

নেগেটিভ পজিটিভ সব রোলই সমান দক্ষতাতে করতেন তিতাস (Titas Bhowmik)। তার সাবলীল অভিনয় দর্শকমহলে বেশ জনপ্রিয় ছিল। অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যেত তিতাস কে। শেষে কোড়া পাখি ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা চরিত্র এই অভিনয় করতে দেখা গেছে তাকে। এরপর থেকে তাকে আর দেখা যায়নি কোন ধারাবাহিকে। দর্শকমহলে প্রশংসিত ছিল তিতাসের (Titas Bhowmik) অভিনয়। তাই এখনো মাঝে মধ্যে দর্শকেরা তার খোঁজ-খবর নিয়ে থাকেন। টেলিভিশন জগত থেকে দূরে ক্যামেরা থেকে সরে গিয়ে আজ কোথায় আছেন তিনি? কী করছেন ?

২০১৪ সালে অভিনেতা সমদর্শী দত্তকে বিয়ে করেন তিতাস (Titas Bhowmik)। তবে সুখের সংসার করতে পারেননি। চার বছর পরেই ভেঙে যায় তাদের বিয়ে। ২০২২-এ স্নেহাশীষ দাস কে বিয়ে করেন তিতাস। দ্বিতীয় বিয়েতে তিতাস পড়েছিলেন গোলাপি রঙের লেহেঙ্গা। নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়া সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন তিতাস (Titas Bhowmik)। এদের ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমরা অনেক সময় ভালোবাসা খুঁজি তখন অনেক সময় ভালোবাসা আমাদের কাছে ধরা দেয়। গোটা বিশ্ব নিজের লোকেরা যেভাবে মিলিয়ে দিল আমাদের।’

দ্বিতীয় বিয়ের পর থেকেই টেলিজগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী (Titas Bhowmik)। ইতিমধ্যে তিতাসের জন্ম দিয়েছে নাকি ফুটফুটে পুত্র সন্তানের। স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন তিতাস। সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ না হলে ও মাঝেমধ্যেই নিজেদের ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। মাঝেমধ্যেই তার মনে পড়ে তার পুরনো জীবন সিরিয়ালের জগতকে। নিজের শুটিং এর দৃশ্য মাঝেমধ্যেই শেয়ার করেন তিনি।

বাংলা টেলিভিশন জগতের একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিতাস। তোমায় আমায় মিলে ধারাবাহিকে তার অভিনীত কাকলি চরিত্রটি নজর কেড়েছিল সকলের। বড় পর্দাতে ও অভিনয় করেছেন তিতাস (Titas Bhowmik)। তাকে দেখা গেছে দেবের সাথে স্ক্রিন শেয়ার করতে। বড়পর্দায় নজর কেড়েছেন সুন্দর ঘোষের কাদম্বরী ছবিতে। আজ এই সবকিছু থেকে অনেকটা দূরে অভিনেত্রী তিতাস ভৌমিক।

RELATED Articles