Mamata Banerjee attacked Mithun Chakraborty: একসময় তিনি তৃণমূলেই ছিলেন। তবে পরবর্তীতে যোগ দেন বিজেপিতে। লোকসভা নির্বাচনের জন্য বিজেপির হয়ে প্রচারও করছেন তিনি। এবার সেই মিঠুন চক্রবর্তীকেই সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee attacked Mithun Chakraborty)। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর যেমন তাঁকে ‘গদ্দার’ বলে তোপ দেগেছিলেন মমতা, এবার মিঠুনকেও সেই একইভাবে কটাক্ষ শানালেন তিনি (Mamata Banerjee attacked Mithun Chakraborty)।
আজ, বৃহস্পতিবার রায়গঞ্জে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই মিঠুনকে তোপ দেগে তিনি (Mamata Banerjee attacked Mithun Chakraborty) বলেন, “মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম। কিন্তু জানতাম না উনি বাংলার আর এক জন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নীচু করে দিয়ে এসেছিলেন, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। ভয়ে মুম্বইয়ের আরএসএস অফিসে চলে গিয়েছিলেন, বলেছিলেন আমি একজন সেবক”।
বেশ কড়া ভাষায় মমতা (Mamata Banerjee attacked Mithun Chakraborty) বলেন, “যাঁরা দো আঁশলা, যাঁদের আদর্শ নেই, তাঁদের আমি মানুষ বলে মনে করি না। যারা লড়াই করতে পারে, তাদের আমি মানুষ বলে মনে করি”।
প্রসঙ্গত, আগে তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ব্রিগেডের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। বিজেপিতে যোগ দিয়েও তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর রাজনৈতিক গুরু। তাঁর কাছ থেকে রাজনীতি শিখেছেন তিনি। তবে এবার সেই গুরুই শিষ্যকে এমন কড়া ভাষায় কটাক্ষ করলেন (Mamata Banerjee attacked Mithun Chakraborty)।
তবে বিজেপির অবশ্য দাবী, মিঠুনের কোনও উচ্চাকাঙ্খা নেই, তাই তাঁকে নিয়ে এই ধরণের মন্তব্য করা ঠিক নয়। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, “মিঠুনের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে কেউ কখনও প্রশ্ন তুলতে পারেনি। দীর্ঘদিন ধরে উনি সর্বোচ্চ ট্যাক্সপেয়ার ছিলেন। উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা, সারা ভারতের মানুষের হৃদয়ে ওঁর জন্য জায়গা আছে”।





