যবে থেকে তিনি ‘বিগ বস ওটিটি’র অংশ হয়েছেন তবে থেকে তাঁকে নিয়ে সমালোচনার শেষ নেই। তাঁর পোশাক-আশাক, হাঁটা-চলা, এমনকি তাঁর ছবি তোলার ধরণ নিয়েও চর্চা চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কথা হচ্ছে টেলি অভিনেত্রী উরফি জাভেদের। এমনিতেই বিগ বসে প্রতিযোগী হয়ে এলে, তাঁরা রাতারাতি তারকা হয়ে ওঠেন। সেখানে নিত্য নতুন জল্পনা লেগেই রয়েছে ‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী উরফি জাভেদকে ঘিরে।
চলতি বছরে দর্শকদের নতুনত্বের আমেজ দিতে ‘বিগ বস ওটিটি’ শুরু হয়। যার সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। সেখানে প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছিলেন উরফি জাভেদ। তবে বেশিদিন প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি। প্রথম সপ্তাহেই ঘর থেকে বেরিয়ে যান এই চর্চিত টেলি অভিনেত্রী। তবে বিগ বসের ঘরে প্রবেশের আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি নিয়ে শুরু হয় চর্চা। কোন অন্তর্বাস ছাড়াই নিজের ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে।
বলা হয় শো জেতার জন্য পাবলিসিটি স্টান্ট দেখিয়েছেন তিনি। এরপর সম্প্রতি তাঁর এয়ারপোর্ট লুক নিয়ে চর্চা শুরু হয়। ভেতরের অন্তর্বাস দেখিয়ে তিনি এয়ারপোর্টে ধরা দিয়েছেন। তবে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রাখলেই বোঝা যাবে যে তিনি কতটা বোল্ড। সাহসী পোশাকেই তাঁকে দেখা যায় প্রায়শই। আবার তাঁর ঠোঁট কাটা স্বভাবের জন্য সংবাদমাধ্যমের শিরোনামে আসেন অভিনেত্রী। নানা সময় নানা বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করে থাকেন তিনি। এবার ফের সাহসী অবতারে দেখা গেলো তাঁকে।
ক্যামেরার সামনে প্রায়ই বোল্ড পোশাকে ধরা দিয়ে থাকেন উরফি। তাঁর পোশাকের কারণে অনুরাগীরা মাঝেমধ্যেই অভিনেত্রীর সুঠাম ফিগার ও বক্ষ বিভাজিকা এবং গভীর নাভি দেখার লাভ উঠিয়ে থাকেন। ‘বিগ বস’-এর ঘরে ও নানা বোল্ড পোশাকে দেখা গিয়েছে তাঁকে। এবার ফের নিজের পোশাক দিয়ে লাইমলাইট কেড়েছেন তিনি। তাঁর পোশাক দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তিনি নতুন চিন্তা ধারা তৈরি করছেন লোকের মধ্যে। সাধারণত অঙ্গ ঢাকতে পোশাক পড়া হয়ে থাকে। কিন্তু তিনি অঙ্গ দেখিয়ে পোশাক পড়ছেন।
সম্প্রতি এয়ারপোর্টে ডেনিম জিন্স আর ডেনিম জ্যাকেটে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সঙ্গে দেখা যাচ্ছিল তাঁর অন্তর্বাসও। এবার প্যান্টের বোতাম খোলা অবস্থাতেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন উরফি জাভেদ। যা নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হলো অভিনেত্রীকে। কিন্তু এবার নিজের বিরুদ্ধে হওয়া নানা মন্তব্যের জবাবে অভিনেত্রী জানালেন, তিনি মুসলিম হওয়ায় তাঁর পোশাক নিয়ে এত মন্তব্য করা হচ্ছে। গণেশ পুজোর সময় পড়েছিলেন এটি ফিনফিনে কুর্তি। তা নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে।
উরফির কথায় “বিকিনি বা শর্ট স্কার্ট পড়ে তো যাইনি। আমি বুঝে গিয়েছি আমি যা করব তা নিয়েই কথা হবে।” অভিনেত্রীর মন্তব্য, তিনি মুসলিম হওয়ায় তাঁকে নিয়ে চলছে এরকম কটুক্তি। আদতে তাঁর এই সাহসী লুকে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে নেটিজেনদের।





