মদনের বায়োপিকে গান গাইবেন নচিকেতা! কিন্তু কালারফুল ছেলের জন্য যে নায়িকার বড়োই অভাব

মদন মিত্র, বঙ্গ রাজনীতির এক বর্ণময় চরিত্র। খোশ মেজাজে, হাসি খুশি আনন্দেই থাকতে বেশি ভালোবাসেন। রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আর নিজেকে সব সময় ঝাঁ চকচকে রাখতেই পছন্দ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় “মদন একটু কালারফুল ছেলে”।

যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ তাকে বাংলার ক্রাশ বলে অভিহিত করেছেন। তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা বেড়েছে সময়ের সাথে। তার লাইভ কিংবা রাজনৈতিক বক্তৃতায় দর্শক সংখ্যা তুঙ্গে।

মদন মিত্র আর টলিউড অভিনেত্রী যেন একে অপরের সমার্থক। সর্বত্রই টলিউডের কোনো অভিনেত্রী তার সাথে উপস্থিত, আর নির্বাচনের আগে বিরোধী প্রার্থী তথা টলিউডের সেলেবদের নিয়ে যেভাবে নাচ করেছিলেন তাতে “ও লাভলি” এককথায় অসাধারণ।

ব্যক্তি মদন মিত্র যে আর পাঁচটা রাজনৈতিক নেতাদের থেকে আলাদা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।তার রঙিন জীবন নিয়ে আসতে চলেছে টলিউডের বড়ো পর্দায় বায়োপিক।রাজা চন্দ পরিচালিত এই সিনেমায় মদনের ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চ্যাটার্জি।তবে মদনের বিপরীতে কালারফুল নায়িকা কে হবেন? এই নিয়ে এখনও কিছু নিশ্চিত না। সিনেমার গান নিয়ে চমক দিলেন মদন মিত্র নিজেই।

সোশ্যাল মিডিয়ায় মদন মিত্র সাথে নচিকেতা ছবি তুলে নিজের প্রোফাইলে ভাগ করেন মদন। তৃণমূল কংগ্রেস নেতা মদন নিজেই হাজির হন গায়ক নচিকেতার বাড়িতে।সূত্রের খবর বায়োপিকে গান গাইবেন নচিকেতা। সংবাদমাধ্যমে মদন মিত্র জানান “একটা দারুণ খবর দিই, আমার থিম সঙ গাইবার জন্য আজ নচিকেতা নিজের থেকে অফার দিয়েছে।”

নিজের বায়োপিক সম্পর্কে মদন মিত্র জানান গত দু’বছর ধরে বায়োপিক করার চাপ আসছিল। ‘কিন্তু হেরে যাওয়া পরাজিত সৈন্য হিসেবে নয়, কামারহাটির রায়ের জন্য আমি অপেক্ষা করছিলাম’, জানালেন এই কালারফুল মানুষ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles