খুঁটিপুজোয় এসে মা দুর্গাকে সোনার মাস্ক পরালেন গায়িকা অদিতি মুন্সি, নেট দুনিয়ায় ট্রোলের শিকার তৃণমূল বিধায়ক

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ থেকেই প্রধানত জনপ্রিয়তা পেয়েছিলেন অদিতি মুন্সি। এরপর লোকগীতি গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনের আগে যোগ দেন রাজনীতিতে। সেখানেও ভোটে জিতে বিধায়ক হয়ে জিতের মুখ দেখেন অদিতি।

এমনিতে বিতর্ক থেকে শতহস্ত দূরেই থাকেন অদিতি। কিন্তু এবার তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হল। বাগুইহাটির এক ক্লাবের খুঁটিপুজোয় আমন্ত্রণ পেয়েছিলেন অদিতি। বাগুইহাটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের খুঁটিপুজোয় উদ্বোধনের জন্য উপস্থিত হন তিনি।

সেখানে খুঁটিপুজোর উদ্বোধনের পাশাপাশি মা দুর্গাকে সোনার মাস্কও পরিয়ে দেন অদিতি। আর এরপরই শুরু হয় ট্রোল হওয়া। নেটিজেনের একাংশের মতে, এই করোনা পরিস্থিতিতে একদিকে যখন মানুষ কাজ হারিয়ে দু’বেলা ঠিকমতো খেতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে সোনার মাস্ক পরানো শোভা পায় না।

আরও পড়ুন- নতুন সাফল্য উষসীর জীবনের, ডক্টরেট ডিগ্রী অর্জন করলেন অভিনেত্রী

তবে অদিতির মতে, তিনি সোনার মাস্ককে প্রতীকী হিসেবে দেখাতে চেয়েছিলেন। মেয়েদের সকলে বলেন ‘সোনার মেয়ে’ বা ‘সোনা মা’। এই কারণেই সোনার মাস্ক পরিয়ে দিয়েছিলেন তিনি মা দুর্গার মুখে। এরই সঙ্গে তিনি সকলকে অনুরোধ করেছেন, সকলে যেন মাস্ক পরেন।

করোনা পরিস্থিতিতেও দুর্গাপুজো করা বিষয়ে অদিতি বলেন, পুজোর সঙ্গে অনেক মানুষের শিল্পসত্ত্বা  ও জীবিকা জড়িয়ে থাকে। তাই পুজো না হলে অনেকেই জীবিকা হারাবেন। এই কারণে সাবধানতার সঙ্গে সকলকে পুজোয় সামিল হওয়ার বার্তা দিলেন অদিতি।

RELATED Articles