শ্যুটিং চলাকালীন অপছন্দের কথা কেন‌ও জানাননি? শো-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই অমিতকে কটাক্ষ আদিত্যর

অমিত কুমারের মন্তব্যকে ঘিরে বিতর্ক অব্যাহত।‌ ইন্ডিয়ান আইডল-১২এর বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে করা স্পেশ্যাল পর্ব নিয়ে ইতিমধ্যে ব্যাপক বিতর্ক হয়েছে।

শুধুমাত্র পয়সার জন্যই বিচারকরা প্রতিযোগীদের তারিফ করে থাকেন বলে মনে করছেন দর্শকদের একাংশ। এই বিতর্কে না গিয়ে পৌঁছেছে হিমেশ রেশমিয়া, নেহা কক্কর এবং প্রতিযোগীদের ওপর।

ওই বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকা কিশোর কুমার পুত্র অমিত কুমার জানিয়েছিলেন ব্যক্তিগত ভাবে ওই  বিশেষ পর্বে কারর পারফরম্যান্স তাঁর ভাল লাগেনি। শুধুমাত্রই পয়সার জন্য তিনি গিয়েছিলেন। যে পরিমাণ অর্থ তিনি চেয়েছিলেন তাঁকে চ্যানেল কর্তৃপক্ষ সেই পরিমাণ অর্থ‌ই দেয়। তাই শো ছেড়ে উঠে চলে আসেননি তিনি।

আর কিশোর পুত্রের এহেন বক্তব্যের জন্য‌ই এবার তাঁকে কটাক্ষ করলেন উদিত নারায়ন পুত্র সঞ্চালক আদিত্য নারায়ন।  এই বিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে আদিত্য বলেন, “অমিতজিকে সম্মান করেই বলছি, দু’ঘণ্টার মধ্যে একজন কিংবদন্তীকে শ্রদ্ধা জানানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে আমরা খুব অল্প সদস্য নিয়ে শুট করছি। অল্প রিহার্সালের সুযোগ পেয়েছি। তাও ভাল শো উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। সপ্তাহের পর সপ্তাহ নতুন এপিসোড দেখাচ্ছি। যেখানে অন্য চ্যানেল তো পুরনো কনটেন্টই চালাচ্ছে।”

সেইসঙ্গে ইন্ডিয়ান আইডল ১২-র মঞ্চে উপস্থিত থেকে কিশোর কুমারের যে সব ব্যক্তিগত স্মৃতি অমিত কুমার সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা‌ও প্রকাশ করেছেন আদিত্য।তবে সেই সঙ্গে তিনি জানিয়েছেন, অমিত নিজের অপছন্দের কথা যদি শুটিং চলাকালীন তাঁদের জানাতেন, তাহলে অন্তত আরও ভাল করে শুট করার চেষ্টা করতে পারতেন তাঁরা।

তবে আমিতকে আদিত্য’র এহেন কটাক্ষ করা নেহাতই অপ্রাসঙ্গিক। কারণ তিনি স্পষ্টতই বলে দিয়েছিলেন তিনি পয়সার জন্যই ওখানে গিয়েছিলেন। অমিত কুমার বলেছিলেন, “আমায় যা বলা হয়েছিল আমি তাই করেছি। আমায় বলা হল সবার প্রশংসা করতে হবে। আমিও ভাবলাম বাবার প্রতি শ্রদ্ধা জানানো হবে। ওখানে পৌঁছনো মাত্রই আমাকে যা বলা হয়েছে আমি তাই করে গিয়েছি।”

কিন্তু কেন‌ও? তাঁর বাবার উদ্দেশ্য আয়োজিত অনুষ্ঠান, সেখানে যদি সত্যি মনে হয়ে প্রতিযোগীরা ভালভাবে গাইতে পারছেন না, কেন‌ও তিনি কিছু বলেননি? সেই প্রশ্নের উত্তরে অমিত কুমার জানিয়েছিলেন, “সবারই তো পয়সার দরকার। আমার যা দাবি ছিল সেই মতো পয়সা ওঁরা আমায় দিয়েছে। তাই কেন শো ছেড়ে চলে আসব। তবে এক এক সময় মনে হচ্ছিল এপিসোডটি বন্ধ করে দেওয়া দরকার।”

RELATED Articles