সানি লিওন, বিতর্ক তৈরি করার জন্য শুধুমাত্র এই শব্দ দুটি যথেষ্ট। অতীতে পর্নস্টার হিসাবে অভিনয় করে আজও তাকে মানুষের কটুক্তি শুনতে হয়। কিন্তু তবুও মানুষের সমালোচনাকে হাসিমুখে উড়িয়ে দেখতে দেখতে একচল্লিশ বছরে পা দিয়ে ফেললেন এই সুন্দরী।
আজ সানি লিওনের জন্মদিন। সেই উপলক্ষ্যে সারাদিন ধরেই তার অনুরাগীরা তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। তার পাল্টা হিসাবে ইনস্টাগ্রামে একটি মিষ্টি বার্তা পোস্ট করেছেন সানি।
তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সকলকে অবশ্যই এই সময়ে মাস্ক পরে থাকতে বলেছেন।
বরাবরই হাসিখুশি এই অভিনেত্রীর বলিউড যাত্রাটা কিন্তু খুব সুখের নয়। মহেশ ভাটের হাত ধরে বলিউডে জিসম ২ সিনেমাতে ডেবিউ হয় সানির। তবে তাকে প্রথম খ্যাতি এনে দেয় বিগ বস। বিগবসের দৌলতেই জিসম ২ এর নায়িকা হিসাবে কাজ করা।
একসময় একটুও হিন্দি বলতে না পারা সানি এখন হিন্দিতে প্রচুর জনপ্রিয় শো সঞ্চালনা করে থাকেন। তার পুরনো পেশার জন্য তাকে গালিগালাজ কম শুনতে হয় না। কিন্তু তার মানবিক দিকের কথা জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন।
তার স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তিন সন্তানকে নিয়ে তিনি বেশ সুখে ঘরকন্না করছেন। তার প্রথম সন্তান নিশা দত্তক নেওয়া এবং প্রায় ১৪টি পরিবার নিশাকে প্রত্যাখ্যান করার পর সানি মাত্র একবার দেখেই নিশাকে নিজের মেয়ে বলে আপন করে নিয়েছিলেন।
এছাড়া তিনি বিভিন্ন সমাজসেবীর সংস্থার সঙ্গে যুক্ত। প্রাণী সুরক্ষা নিয়েও তিনি কাজ করে থাকেন। বর্তমানে ‘পেটা’-র সহযোগিতায় দিল্লিতে দিনে প্রায় ১০ হাজার পরিযায়ী শ্রমিককে ডাল, ভাত, রুটি খাওয়ানোর ব্যবস্থা করেছেন সানি।
View this post on Instagram






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার