দীর্ঘদিন পর একসঙ্গে দেখা মিলল অভিনেতা ক্রুশল আহুজা ও অভিনেত্রী অদ্রিজা রায়কে। দিওয়ালির দিন একসঙ্গে ছবি শেয়ার করলেন তারা। তাদের একসঙ্গে দেখে বেশ খুশি তাদের অনুরাগীরা।
ক্রুশল ও অদ্রিজাকে শেষ একসঙ্গে হোলির একটি ভিডিওতে দেখা গিয়েছিল। একটি হোলি পার্টি একসঙ্গে সেলিব্রেট করেছিলেন তারা। তারপর থেকে তাদেরভ সেভাবে একসঙ্গে আর দেখা যায়নি।
ক্রুশল ও অদ্রিজার জুটিকে সকলেই খুব ভালোবাসা দিয়েছেন। তবে তারা যে প্রেম করছেন, তা কখনও নিজেদের মুখে শেয়ার করেননি তারা। মাঝে বেশ কিছুদিন তাদের আর একসঙ্গে দেখা যায়নি। সেই সময় গুঞ্জন রটেছিল যে তাদের সম্পর্কে হয়ত ভাঙন ধরেছে।
এই বিষয়ে অদ্রিজাকে জিজ্ঞেস করা হলেও তিনি জানিয়েছিলেন যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক কোনও দিনই ছিল না। তারা শুধুই একে অপরের ভালো বন্ধু। তবে তাদের সেই সম্পর্ক যে একটু নষ্ট হয়েছে, তাও জানান অভিনেত্রী।
View this post on Instagram
View this post on Instagram
তবে ফের তাদের দুজনকে একসঙ্গে দেখে বেশ খুশি। দিওয়ালিতে একটি গানে রিল ভিডিও বানিয়ে পোস্ট করেছেন অদ্রিজা। আবার অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে যে অদ্রিজা ও ক্রুশল ফুলঝুরি জ্বালাচ্ছেন। তাদের এই পোস্টে ভালোবাসা উপচে দিয়েছেন নেটিজেনরা।





