‘কতদিন আর লজ্জা পাবেন, দল ছেড়ে দিন’, তথাগত রায়কে তীব্র তোপ দিলীপের

একুশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই নানান দলীয় নেতৃত্বকে নানাভাবে আক্রমণ করে এসেছেন তথাগত রায়। কখনও কৈলাস বিজয়বর্গীয়, কখনও কোনও দিলীপ ঘোষ বা কখনও কোনও তারকা প্রার্থী, সকলকেই কোনও না কোনও সময় আক্রমণ করেছেন তিনি। এবার তাঁকে পাল্টা আক্রমণ করলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেই দিলেন, “কতদিন আর লজ্জা পাবেন, দল ছেড়ে দিন”।

আজ, শনিবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “কতদিন আর লজ্জা পাবেন, দল ছেড়ে দিন। দল যাঁদের সবচেয়ে বেশি দিয়েছে। তাঁরাই দলের সলবচেয়ে বেশি ক্ষতি করে। আমাদের দুর্ভাগ্য এটা”।

তবে এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টে বল ঠেলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “এই মুহূর্তে তথাগত রায় কোনও দায়িত্বে নেই। শেষ পর্যন্ত উনি কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য ছিলেন। তাই ওনাকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রীয় নেতৃত্ব নেবে”।

এই বিষয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান যে কারোর যদি কোনও ক্ষোভের জায়গা তৈরি হয়, তাহলে দলের অন্দরে বলা উচিত। বাইরে বলা ঠিক নয়। তবে এদিকে দিলীপ ঘোষের এই আক্রমণকে তেমন গুরুত্ব দেন নি তথাগত রায়। তিনি বলেন, “ওঁর বক্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন করছি না”।

https://twitter.com/tathagata2/status/1455494870882131972?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1455494870882131972%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fkolkata%2Fbjp-leader-dilip-ghosh-attacks-tathagata-roy-suggests-him-to-leave-party-if-he-feel-shameful_411217.html

রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার পর দিলীপ ঘোষ টুইটারে একটি হুঁশিয়ারি পোস্ট করেন। সেই পোস্টটি টুইট করে তথাগত লেখেন, “দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই”।

RELATED Articles