‘বাড়িতে সবাই জানে…’, খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়বেন আদৃত-কৌশাম্বি, দিদি নং ১-এর মঞ্চে বিয়ের তারিখ ফাঁস করলেন অভিনেত্রী

মিঠাই-এর সেটে শুরু হয় কৌশাম্বি আর আদৃতের প্রেম। এই নিয়ে সে সময় কম গণ্ডগোল হয়নি। অনেক ঝগড়া বিবাদ চোখের সামনে দেখেছে দর্শকরা। সৌমিতৃষা কুণ্ডুর সাথে কথা বন্ধ হওয়া থেকে শুরু করে সেটের বাইরে মুখ দেখাদেখি বন্ধ ছিল। মিডিয়ার সামনে এড়িয়ে যেতেন দুজনে দুজনকে। শোনা গিয়েছে, কৌশাম্বি আর আদৃতের কথা বন্ধ ছিল মিঠাইয়ের নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে। একে-অপরকে সামাজিক মাধ্যম থেকে আনফলোও করে দেন তাঁরা। টলিপাড়ার গসিপ ছিল এই ধারাবাহিকের নায়ক নায়িকা।

সৌমিতৃষার অনুরাগীরা কটুক্তি করত কৌশাম্বীকে। আদৃতের সঙ্গে সম্পর্ক নিয়ে রীতিমতো আক্রমণ করত কৌশাম্বিকে। ট্রোল চলত নোংরাভাবে। তবে মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর তাদের আর একসাথে দেখা যায়নি। এখনও সাক্ষাৎকারে এপ্রসঙ্গে প্রশ্ন আসে সৌমিতৃষা কুন্ডুর কাছে।

শোনা যাচ্ছে, ২০২৪-এর শুরুতেই আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তীর বিয়ে করছেন। আগে এই কথা দুজনেই হাওয়ায় উড়িয়ে দিলেও তাদের অনেক অনুরাগীদের দাবি, আদৃতের পাগল প্রেমী রিলিজ করার পর হয়তো দুজনে যেতেও পারেন ছাদনাতলায়।কদিন আগেই জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে ‘সেরা জা’ হিসেবে পুরস্কৃত হয়েছিলেন কৌশাম্বি। আর ট্রফি হাতে অভিনেত্রীর ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন আদৃত।

সম্প্রতি কৌশাম্বি এসেছিলেন রিয়েলিটি শো দিদি নম্বর ১-এ। কৌশাম্বিকে দেখে রচনা বলে ওঠেন, “সোশ্যাল মিডিয়ায় কৌশাম্বির প্রচুর খবর পাই আমি। মিঠাই-এর পর থেকে ও একটু বেশিই ভালো আছে। অবসর সময়ে গান শুনছে। খুব গ্লো করছে..”

রীতিমতো লজ্জায় পড়ে যান কৌশাম্বি। রচনাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, “এসব তুমি কী করছ বলো তো!” তবে রচনা ছাড়ার পাত্রী নন। তিনি বলেন, “দিল্লি কা লাড্ডু খেতে চলেছে…।” এরপর কৌশাম্বির থেকে জবাব আসে, “মনের মানুষ আছে মনেতেই”। রচনা জানতে চান, বাড়ির লোক জানে? তাতে ঘাড় নেড়ে সম্মতি দেন অভিনেত্রী।

আবার ওই পর্বে রচনাকে বেশ কিছু প্রশ্ন করেন কৌশাম্বি। তা থেকে জানা যায়, রচনার ক্রাশ ছিল ভিকি কৌশল। ২০২২ সালে ভিকি আর ক্যাটরিনা বিয়ে করতেই, তা ভেঙে গিয়েছে। এমনকি কষ্ট পেয়েছিলেন তিনি। রচনার বন্ধুরা তাঁকে জন্মদিনে ভিকির ছবিওয়ালা কফি মগ, কুশন দিতেন উপহারে।

RELATED Articles