রাহার জন্মের আগে আলিয়ার প্রেগন্যান্সি ক্রেভিং মেটাত বাংলারই মিষ্টি, জানেন বারবার কোন মিষ্টি খাওয়ার আবদার করতেন রনবীর-পত্নী?

২০২২ সালে মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়ার সংসার আলো করে এসেছে নতুন সদস্য। এবারের বড়দিনে মেয়েকে প্রকাশ্যে আনেন তাঁরা। তাদের নিয়ে জানা গেল নতুন তথ্য।

আলিয়া যখন গর্ভবতী ছিলেন তখন তাঁর নাকি হামেশাই মিষ্টি খেতে ইচ্ছে করত। যে সে মিষ্টি নয়, বাংলার এক বিশেষ মিষ্টি খেতেন আলিয়া। বাঙালি মিষ্টি খেয়ে দিন কাটাতেন গর্ভবতী আলিয়া। এবার সেই তথ্যই উঠে এল প্রকাশ্যে।

বর্তমানে রাহা দেড় বছরের। ২০২২ সালের এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। সেই বছর নভেম্বর মাসে মা হন আলিয়া। সদ্য অম্বানীদের বাড়ির প্রাক বিয়ের অনুষ্ঠানে রাহার সঙ্গে একই ছিটের তৈরি জামা পরে প্রথমবার ছবি শেয়ার করেছেন আলিয়া। সেই ছবি পোস্ট হতেই মা-মেয়েকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

রাহার জন্মের আগে আলিয়া বাংলার এক জনপ্রিয় মিষ্টি খেতেন বলে জানা গিয়েছে। তাঁকে সেই মিষ্টি সাপ্লাই দিত অভিনেত্রীর পুষ্টিবিদ তথা ব্যবসায়ী সুমন আগরওয়াল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আলিয়া যখন গর্ভবতী ছিলেন তখন তিনি একটি নির্দিষ্ট বাঙালি মিষ্টি বারবার অর্ডার দিতেন। সুমন এবং তাঁর টিম ওই ৯ মাস ধরে লাগাতার আলিয়াকে তাঁর পছন্দের মিষ্টি সাপ্লাই দিতেন।”

কী সেই মিষ্টি ?

নলেন গুড়ের মিষ্টি। প্রসঙ্গত সুমন একটি দোকানের মালিক। তাঁরা স্বাস্থ্যকর, পুষ্টিতে ভরপুর মিষ্টি বিক্রি করে থাকেন। সুমন আরও জানান, “আলিয়া তাঁকে সেই সময় জানাতেন অন্য রকমের নলেন গুড়ের মিষ্টি যেন তাঁকে পাঠানো না হয়। বাংলায় যেমন নলেন গুড়ের মিষ্টি বিক্রি হয় তিনি তেমন মিষ্টি চাই তাঁর।” অভিনেত্রীর আদেশেই নলেন গুড়ের মিষ্টি যেত আলিয়ার কাছে। সেই সাক্ষাৎকারে ভারতীয় মিষ্টির পুষ্টিগুণ এবং তা কতটা স্বাস্থ্যকর সেই বিষয়ে কথা বলতে শোনা যায় সুমন আগরওয়ালকে। শুধুমাত্র মিষ্টি নয়, রাহার জন্মের আগে পিৎজা খেতে চাইতেন অভিনেত্রী। তখন শিল্পা শেট্টি নিজে বাড়িতে পিৎজা বানিয়ে তাঁকে পাঠাতেন।

RELATED Articles