জাপানের টোকিওতে চলছে অলিম্পিক ২০২০। ভারতের পারফরম্যান্স এই কদিনেই আকাশ ছুঁয়েছে। এবার ভারতের সামনে এসেছে সুবর্ণ সুযোগ। পুরুষ এবং মহিলা ২ হকি দলই পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। তাই এবার শাহরুখ খান ভারতীয় হকি দলের কোচকে একটি বিশেষ অনুরোধ করে বসলেন।
পুরুষদের হকি দল গ্রেট ব্রিটেনকে হারিয়ে প্রবেশ করেছে সেমিফাইনালে। পরের দিনই তিনবারের অলিম্পিক্স চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ মহিলা হকি দলের। অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছেন রানি রামপাল, সবিতা পুনিয়ারা। তাঁদের এই জয়ের পেছনে কারিগর এক ডাচম্যান। হল্যান্ডের বাসিন্দা। নাম সর্ড মারাইন। তিনি এখন ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ।
মহিলা হকি দলের ঐতিহাসিক জয়ের পর নিজের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোচ মারাইন। পরিবারের উদ্দেশ্যে টুইট করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। দল ঐতিহাসিক জয়ের পর নিজের পরিবারের উদ্দেশ্যে তিনি লেখেন, দেরি হবে বাড়ি ফিরতে। দলের এই জয়ের জন্য সাবাসি দিচ্ছেন দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমীরা।
ম্যাচ জিতে আবেগপ্রবণ হয়ে পড়েন কোচ মারাইন। ক্যামেরা ফোকাস মারে তাঁর দিকে। তখন ম্যাচ জেতার পর আনন্দে চোখ থেকে জল বয়ে চলেছে তাঁর। ২০১৬ সালে যে দল রিও অলিম্পিক্সের একটি ম্যাচও জিততে পারে না, আজ তাঁরা সেমিফাইনালে। পরপর তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালে খাতায় নাম লিখিয়েছে তাঁর ম্যাচ।
প্রথমে বিশ্বাস না হলেও, শেষে একটি গ্রুপ-ফি তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন ছবিটি। তাতে লেখেন, ‘সরি ফ্যামিলি, বাড়ি ফিরতে দেরি হবে।’ ছবিতে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। পাশাপাশি রিল লাইফের কবীর খান ওরফে শাহরুখ খানের রিটুইট করেন। লেখেন, ‘কোন সমস্যা নেই। বাড়ি ফেরার পথে শুধুমাত্র সোনাটা নিয়ে এসো। ভারতের কোটি কোটি মানুষের এই একটাই ইচ্ছা। এখন সামনেই আবার রয়েছে ধনতেরাস।’
বাদশার করা টুইটে মজা করে মারাইন লেখেন, ‘এই ভালোবাসার জন্য অশেষ ধন্যবাদ। নিজেদের সেরাটা উজাড় করে দেব।’
২০০৭ সালে মহিলা হকি কেন্দ্রিক সিনেমা করেছিলেন বলিউডের বাদশা। যেখানে ভারতীয় মহিলা হকি দলের কোচ ছিলেন তিনি। নাম ছিল কবীর খান। আজ টোকিও অলিম্পিক্সে মহিলা হকি টিমের সেমিফাইনালে পৌঁছানো আপ্লুত করেছে বলিউডের বাদশাকে। খুশি হয়ে তাঁদেরকে শুভেচ্ছার পাশাপাশি সোনা নিয়ে আসার জন্য বলেছেন শাহরুখ খান।
https://twitter.com/iamsrk/status/1422120843816042502






