স্টার জলসা শ্রীময়ী ধারাবাহিক টিআরপি আবার বাড়তে শুরু করেছে কারণ সিরিয়ালে আবার বিয়ে হচ্ছে! বিয়ে সর্বস্ব সিরিয়ালে এবার শ্রীময়ী দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসছেন এবং পাত্র রোহিত সেন। আর মায়ের দ্বিতীয় বিয়ে কে মেনে নিতে নারাজ দিঠি, যা নিয়ে শুরু হয়েছে নতুন নাটক।
সম্প্রতি ‘শ্রীময়ী’ ধারাবাহিকে দেখানো হয়েছে রোহিত সেন অসুস্থ। জীবন-মরণ সংকট রয়েছে তাঁর। এরইমধ্যে রোহিত সেনকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীময়ী। সোমবার ধারাবাহিকে দেখানো হয়, তাঁদের বিয়ে নিয়ে কথা কাটাকাটি চলতে থাকে ছোটু আর দিঠির মধ্যে। মায়ের বিয়েতে কেনো দিঠির আপত্তি? তা বুঝতে পারছে না ছোটু। পাল্টা জানায়, স্বার্থপর লাগছে দিঠিকে। নিজের স্বার্থের জন্য সে এই কাজ করছে। ছোটু বলে, এইরকম একজন মানুষের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে! ভাবতেই পারছি না।
দিঠি দাবি করে, মা এই বয়সে লোক হাসাচ্ছে। দিঠি প্রশ্ন করে, কী পাওয়ার জন্য শ্রীময়ী বিয়ে করছে এই বয়সে? যেখানে রোহিত সেন বেশীদিন বাঁচবেনা। এখানেই শেষ নয় দিঠী জানায়, ‘পাপা’র একটা ভুল ক্ষমা করে দেওয়াই যায়।’ কিন্তু এই বিষয়ে হবু শাশুড়িকে সমর্থন করে ছোটু। সে বলে একান্ত মানবিক দিক থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীময়ী। ভালোমতোই বুঝতে পারছে সে। সব রকম ভাবে বোঝানোর চেষ্টা করেও দিঠীর মুন বদলানো যায় না।
অবশেষে ছোটু জানায়, ‘এবার তাঁকেও ভেবে দেখতে হবে, এমন একজন স্বার্থপর মেয়ের সঙ্গে সারা জীবন কাটাতে পারবে কিনা!’ ধারাবাহিকের অনুরাগীরা, দীর্ঘদিন ধরেই শ্রীময়ী ও রোহিত সেনের মিলনের অপেক্ষায় ছিলেন। শেষমেষ সেইসব ভক্তরা সন্তুষ্টি পেয়েছেন এই খবরে।
ধারাবাহিকে দুরারোগ্য ব্যধিতে ভুগছেন রোহিত সেন। এর ভবিষ্যৎ কি! কেউ জানে না। কিন্তু এরই মধ্যে তাঁকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শ্রীময়ী। কিন্তু বিয়েটা আদতে হবে তো! কারণ ধারাবাহিকে কোন বিয়েই সুস্থ মত সম্পন্ন হয় না। এবার আগামী গল্পে কি হবে! তা জানাবার জন্য নজর রাখতে হবে স্টার জলসার পর্দায়।





