কোনোদিন মা হতে পারবেন না, বিয়ের পর জেনেছিলেন নীতা আম্বানি, তাহলে আকাশ-ঈশা এল কী করে?

মুকেশ আম্বানি আর নীতা আম্বানি (Nita Ambani), এই মুহূর্তে ভারত তথা সমগ্র বিশ্বের অন্যতম আলোচিত দম্পতি। সঞ্চিত অর্থের বিচারে এই মুহূর্তে ভারতের মধ্যে শীর্ষে এবং বিশ্বের সর্বোচ্চ ধনীদের তালিকায় নবম স্থান অধিকার করে আছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)।

কিন্তু অর্থই জীবনের সব সুখ দিতে পারেনা এটাও যেমন সত্যি, তেমনই অর্থই পারে সেই অবস্থা কাটিয়ে তুলতে। ঘটনার সূত্রপাত আম্বানি দম্পতির বিয়ের পরপর করেই। ১৯৮৫ সালে মাত্র ২৩ বছর বয়সেই বিয়ে হয় নীতা আম্বানির। কিন্তু বিয়ের পর আম্বানি দম্পতি জানতে পারেন নীতা কোনওদিন মা (Mother) হতে পারবেন না। একরাশ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তাঁদের।

কিন্তু স্বপ্ন ভাঙার চেয়েও স্বপ্ন গড়ায় বিশ্বাসী ছিলেন তাঁরা। আর তাই নতুন মনোবলে তাঁরা সিদ্ধান্ত নেন চিকিৎসাবিজ্ঞানের আধুনিকতম প্রয়োগের ব্যবহার করবেন। অবশেষে তাঁরা আই ভি এফ (IVF) পদ্ধতিতে সন্তান জন্মের পদ্ধতি অবলম্বন করেন। বিয়ের সাতবছর পর অত্যন্ত কষ্ট সহ্য করে অবশেষে মা হন নীতা।

আর এই কষ্ট দ্বিগুণ পরিমাণ সুখে পরিণত হল যখন তাঁরা জানতে পারলেন তাঁদের যমজ সন্তান হয়েছে। ১৯৯১ সালে ঈসা ও আকাশ জন্ম নেয় নীতা আম্বানির কোলে। যদিও প্রিম্যাচিওর জন্মর জন্য কিছু সমস্যা ভোগ করতে হয়েছে। কিন্তু প্রচণ্ড যত্নে আর চিকিৎসকের কড়া পরামর্শে ছিলেন নীতা।

RELATED Articles

Leave a Comment