ছিল কেন্দ্রের কৃষিবিলের (farmers bill) বিরুদ্ধে প্রতিবাদ সভা। কিন্তু তা কার্যত তৃনমূলীদের (TMC supporters) কাছে আনন্দ-অনুষ্ঠানে পরিণত হয়। ফের ভাঙড়ে তৃণমূলের সভায় চটুল নাচের অভিযোগ উঠল।
শনিবার ভাঙড়ের শোনপুরে শাসকদলের সংখ্যালঘু সেলের ডাকে কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা নান্নু হোসেন (nanu Husain)। প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীও (subhasish Chakraborty)।
দুই তৃণমূল নেতার উপস্থিতিতেই সভাস্থলেই চলল চটুল নাচ। ভোজপুরী গানের (Bhojpuri song) সঙ্গে চটুল নাচে আসর মাতালেন তৃণমূল কর্মীরা। করোনা আবহে যখন সামাজিক দূরত্ব শারীরিক দূরত্বের বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে, তখন সেই সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে সভা করছে খোদ শাসকদলই। তার উপর আবার কৃষি বিলের মতো স্পর্শ কাতর বিষয়ে চলা সভায় তৃণমূল কর্মীদের উদ্দাম নাচ যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে তৃণমূল কর্মীদের।
প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র বছর কয়েক আগে ১লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিন এই ভাঙড়েই তৃণমূলের সভামঞ্চে চটুল নাচ পরিবেশিত হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল শনিবার।





