নয়া কেচ্ছা কাঞ্চন মল্লিককে নিয়ে, ‘কাঞ্চনের জন্য না খেতে পাওয়ার দশা হয়েছিল!’ বিস্ফোরক মন্তব্য প্রথম স্ত্রী অনিন্দিতা দাসের

‘দত্ত অ্যান্ড বউমা’ ধারাবাহিকে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাচ্ছেন জনপ্রিয়তা, কখনও মায়ের চরিত্রে অভিনয় করবেন, এটা অভিনেত্রী হিসেবে ভাবেননি। একসঙ্গে ‘কন্যাদান’ আর ‘রোজা’ ধারাবাহিকে কাজ করছেন। এক ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রীর মায়ের চরিত্রে। কিন্তু তা বলে অন্য চরিত্রে কেউ তাঁকে ভাবতে পারছেন না এমন নয়। তিনি উত্তরপাড়ার তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা দাস। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন ও কর্ম জীবন সমস্ত খুঁটিনাটি শেয়ার করলেন অভিনেত্রী।

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নে জানালেন, অংশুমান চক্রবর্তীর তথ্যচিত্রে কাজ করছেন ২৫ বছরের গবেষকের চরিত্রে। অন্যদিকে ‘রোজা’ ধারাবাহিকে কাজ করবেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হওয়ার অপূর্ণ ইচ্ছে শেষমেষ পূর্ণ হতে চলেছে তাঁর। ধারাবাহিকে অভিনয় করতে করতে দিন দিন চরিত্রের নামে দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠছেন টলিউডের এই ব্যক্তিত্ব। কিন্তু এদিকে ইন্ডাস্ট্রিতে ১৫ বছর হয়ে যাওয়ার পরও, তেমন কোনো জায়গায় পৌঁছতে পারেননি বলে আক্ষেপ রয়ে গিয়েছে। যদিওবা এর জন্য নিজেকেই দুষছেন অনিন্দিতা।

নিজের ক্যারিয়ার নিয়ে অভিনেত্রী জানালেন, “এতদিন পর বিজ্ঞাপনে কাজ করলাম। একবারেই খুশি নয়। যে কাজটা যে সময় করা উচিত ছিল, সেই সময় সেটা করিনি। ভুল আমার। যে কাজকে গুরুত্ব দিয়েছিলাম, দেখেছি সেই কাজ শুধু আমার সময় নষ্ট করে গিয়েছে। এরকম অনেকবারই হয়েছে যে, দুটো কাজের সুযোগ এসেছে একসঙ্গে। সময়ের কথা ভেবে একটা কাজ বাছলাম। পরে দেখা গেল সেটা করে কোনও ফল হল না। ধারাবাহিকের জন্য ভাল ছবিতে কাজ করার সুযোগ হারিয়েছি নিজেই।” কিন্তু হঠাৎ অভিনেত্রীর জীবনে ধারাবাহিক এত গুরুত্ব পেলো কেন?

সংবাদমাধ্যমের প্রশ্নে অভিনেত্রী জবাব দিলেন, “একটানা কাজ। পারিশ্রমিকের মধ্যে একটা নিশ্চয়তা রয়েছে। সেটা ভেবে ছবিকে না করে, ধারাবাহিককে হ্যাঁ করেছি।” তিনি সঙ্গে জানালেন, “এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রির ৭০% মানুষকেই চিনিনা।” অন্যদিকে অভিনয়ে আসার আগে রবীন্দ্রভারতীতে গান শেখাতেন তিনি। জানালেন গবেষণার পর বিদেশে কাজ করার সুযোগ ছিল। ছৌ নাচের গান নিয়ে গবেষণা করেছিলেন। বরাবরই পড়াশুনা করতে পছন্দ করতেন। কিন্তু হঠাৎই মনে হয় পড়াশোনার থেকে অভিনয়টা একটু বেশি ভালো পারবেন। তাই অভিনয়ে আসা।

অভিনেত্রীর কথায়, ‘ভবিষ্যতে আরও কাজ করতে চান তিনি।” সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ করেছিলেন। কৌশিক গঙ্গোপাধ্যায়ে ছবিতেও কাজ করার ইচ্ছে জাহির করলেন। অন্যদিকে বাবা-মায়ের আদরের মেয়ে অভিনেত্রী অনিন্দিতা দাস। পরিবার আর কাজ নিয়ে বেশ ভালো সময়ে কেটে যাচ্ছে। এদিকে কাঞ্চন মল্লিক প্রসঙ্গে প্রশ্ন করলেই তা এড়িয়ে যেতে চান তিনি। সকলেরই জানা তিনি কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী। বহুকাল হয়ে গিয়েছে বিচ্ছেদ। কিন্তু এই বিষয়ে আর কোনও কথাই বলতে চান না।

বরং জানালেন, ‘এখন ওঁকে নিয়ে কথা না বলাই ভালো। পুরনো কথা বলে কি লাভ? ওঁর জীবনে কি হচ্ছে! তা দেখার জন্য পরিবার আছেন। এটা তাঁদের বিষয়। এখানে আমি মন্তব্য করার কেউ নই।” একসময় গুঞ্জন শোনা গিয়েছিল, কাঞ্চন মল্লিকের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন অনিন্দিতা! তিনি জবাব দিলেন, “তাহলে আমার খেতে না পাওয়ার মতো অবস্থা কী করে হলো বলুন তো? এটা হতে পারে না।”

এই মুহূর্তে বিয়ে করতে চান না অভিনেত্রী। জানালেন, মুম্বাইয়ে ওয়েব সিরিজ করার জন্য ডাক এসেছে। কিন্তু অভিনয়ের সঙ্গে এমন কিছু করতে হতো যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আর এগোয়নি। সেখানে পরিবার আর কাজ নিয়ে জীবন ভালোই কাটছে তাঁর। কিন্তু এই মুহূর্তে এর বাইরে আর কোন সম্পর্কে জড়াতে নারাজ অভিনেত্রী অনিন্দিতা দাস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles