সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পুজো স্পেশাল ভিডিও দুর্দান্ত ভাইরাল হয়েছে। এই ভিডিওতে শোভনকে দেখা গেল বৈশাখীর নাচের তালে তালে হাততালি দিতে আর বৈশাখী নাচলেন শোভনেট চারপাশে ঘুরে ঘুরে। শোভনের মুখে অনাবিল হাসি।
এবার বৈশাখীর নাচের পর নিজের ‘ট্যালেন্ট’ও দেখালেন শোভন। টুংটাং সুর তুললেন পিয়ানোতে। একটু ভুল হতেই আবার বকুনি খেলেন মিষ্টি বান্ধবীর কাছে। হ্যাঁ, এরকমই একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। শোভন বাজাচ্ছেন পিয়ানো আর তাঁর পাশে দাঁড়িয়ে মন দিয়ে তা দেখছেন বৈশাখী।
শোভন-বৈশাখীর রাজনৈতিক জীবন হোক না ব্যক্তিগত, তা সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে। সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি কিনে নিয়ে সেখান থেকে শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়কে সসম্মানে চলে যেতে বলেন বৈশাখী। আর্থিক সংকটের কারণে নিজের পৈতৃক বাড়ি বৈশাখীকেই বিক্রি করে দেন প্রাক্তন মেয়র।
আরও পড়ুন- ‘আহা রে গানটা’, মমচিত্তে গানে শোভন-বৈশাখীর নাচের ভিডিও দেখে আক্ষেপ জাহির করলেন ইমন
ছাদের উপর বৈশাখীর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে শোভনের চারদিকে ঘুরে ঘুরে নাচ ও শোভনের হাততালি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তা নিয়ে নানান মিম বানানো ও ট্রোল করা শুরু হয়। আর এরপরই সুসজ্জিত ঘরে পিয়ানোর সামনে বসে থাকতে দেখা গেল শোভন চট্টোপাধ্যায়কে। টুংটাং শব্দ একটু জোরে হতেই হাসি মুখে বকুনি দিয়ে শোভনবাবুকে বৈশাখী বলে উঠলেন, “এটা করো না, এটা করো না”। বান্ধবীর বারণ চটপট বাধ্য ছেলের মতো মেনেও নেন শোভন চট্টোপাধ্যায়।।
এই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নানান মানুষ নানান মন্তব্য করেছেন। এই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে বাংলা ব্যান্ড কায়ার সদস্য অরিন্দম লিখেছেন, “খুব ভুল করেছি গানবাজনা করতে এসে”। তবে শোভন-বৈশাখীর এই অভিনব যে যুগলবন্দি বেশ উপভোগও করছেন নেটিজেনরা, তা বলাই বাহুল্য।





