বন্ধু অনির্বাণকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়েই প্রথম নিজের বিয়ের আভাস দেন অঙ্কুশ। তবে সরাসরি ঘোষণা না করলেও তাদের হাবভাব দেখে বেশ বোঝা যাচ্ছে, শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
বিয়ের আগেই প্রি-হানিমুন সেরে ফেললেনএই তারকা জুটি। হবু স্ত্রী তথা অভিনেত্রী ঐন্দ্রিলাকে নিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহেই হিমাচলপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা অঙ্কুশ। এই সময় হিমাচলপ্রদেশে প্রচণ্ড ঠাণ্ডা। বরফ পড়ছে। আর সেই বরফের মধ্যেই একে অপরের উষ্ণতায় মেতেছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। সেইসব ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অঙ্কুশ। কখনও এই প্রেমীযুগলকে দেখা গিয়েছে সিমলাতে বরফ বৃষ্টির মধ্যে একে অপরকে জড়িয়ে থাকতে, আবার কখনও দেখা গিয়েছে বরফের মাঝে এই খেলা করতে। তাদের সেইসব ছবিই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।
View this post on Instagram
তাদের প্রি-হানিমুন শেষ। এবার ফেরার পালা। ফেরার সময় অঙ্কুশ-ঐন্দ্রিলা গেলেন পাঞ্জাবে। বিয়ের আগে এর জুটি পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে। গুরুদ্বার, তাই মাথায় ওড়না চাপা দিয়ে স্বর্ণমন্দিরে গেলেন ঐন্দ্রিলা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অঙ্কুশ। মাথায় ওড়না চাপা দিয়ে একেবারে নববধূর মতোই দেখাচ্ছিল ঐন্দ্রিলাকে। হিমাচলপ্রদেশে এই হবু দম্পতির সঙ্গে তাদের দুই বন্ধুও গিয়েছেন।
View this post on Instagram
উল্লেখ্য, দীর্ঘ দশ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। সামনেই বিয়ে, তাই নতুন বাড়ি, নতুন গাড়ি, সবই কিনেছেন এই জুটি। এবার শুধু পালা চারহাত এক হওয়ার। তবে বিয়ের সঠিক তারিখ এখনও জানাননি দুজনের কেউই। কবে এই হবু দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাদের অনুরাগীরা এখন সেই অপেক্ষাতেই।





