সামনেই শুভদিন! তার আগে শুটিং সেটে বসে স্ত্রীর হাতেই আইবুড়োভাত খেলেন নীল

শুভক্ষণের আর বেশি দেরী নেই। এরপরই জমকালো এক বিয়ের সাক্ষী থাকবে টলিপাড়া। আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘কৃষ্ণকলি’-র নিখিল ও ‘খড়কুটো’-র গুনগুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।

ইতিমধ্যেই, শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। বহু প্রতীক্ষিত বিয়ের জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। বিয়ের আগে থাকে আইবুড়োভাত খাওয়ার পর্ব। তৃণা তো ইতিমধ্যেই তা বেশ জমিয়ে শুরু করে দিয়েছেন। মামাবাড়িতে আইবুড়োভাত খাওয়া দিয়েই এই পর্ব শুরু করেছেন তিনি। এবার নীলও সেই একই পথেরই যাত্রী। তবে তিনি আইবুড়োভাত খেলেন একেবারে শুটিং-এর সেটে বসে, তাও আবার রিল লাইফের স্ত্রীর হাতে।

সম্প্রতি, বেশ কিছু ছবি পোস্ট করেছেন নীল, যাতে তাকে দেখা গিয়েছে আইবুড়োভাত খেতে। ছবিতে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের বিভিন্ন কলাকুশলীদের সঙ্গে দেখা গেল শ্যামাকেও। পরম যত্নে স্বামীকে আইবুড়োভাত খাইয়ে দিলেন তিনি। এদিন হবু বরের খাতিরে মেনুতে ছিল এলাহি আয়োজন। ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, শুক্তো, মাছ, মিষ্টি, দই, সবই ছিল নীলের পাতে।

তার নতুন জীবনের জন্য তাকে অনেক শুভেচ্ছাও জানালেন তার সহ-অভিনেতা, অভিনেত্রীরা। এদিন নীল ছিলেন সকলের মধ্যমণি। সকলের মাঝে বসে আইবুড়োভাত খেতে খেতে পোজ দিলেন নীল। এদিন পেস্তা রঙের পাঞ্জাবিতে হবু বরের জৌলুস যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছিল।

ইতিমধ্যেই, বন্ধুদের সঙ্গে চুটিয়ে ব্যাচেলরেট পার্টি করেছেন নীল। এদিকে তার হবু স্ত্রীও কিছু কম যান না। নিজের গার্লস গ্যাঙের সঙ্গে পার্টি সেরেছেন তৃণাও। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Trina Saha (@trinasaha21)

আগামী ১৪ই ফেব্রুয়ারি ভালবাসার দিনের দিনই এক হতে চলেছে দুই ভালবাসার মানুষ। এদিন শহরের কোনও এক আলিশান পার্কে বসবে তাদের বিয়ের আসর। দীর্ঘ বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর অবশেষে নিজেদের সম্পর্ককে নাম দিতে চলেছেন নীল ও তৃণা।

আরও অন্যান্য খবর