‘হিন্দু হয়ে হিন্দু ধর্মের অপমান করছ, তোমার তো লজ্জা হওয়া উচিত!’ গণেশ মূর্তির উপর জুতো পরে বসে তীব্র কটাক্ষের শিকার শ্রাবন্তী

এমনিতেই তারকাদের নিয়ে সমালোচনা আর চর্চার শেষ থাকে না। হামেশাই তাঁদের কোনও না কোনও বিষয় নিয়ে চর্চা হয়ে থাকে। অন্যদিকে ব্যক্তিগত জীবনের কারণে সোশ্যাল মিডিয়ার হট টপিক টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নানারকম কটাক্ষের মুখোমুখি তাঁকে হতে হয়।

এবার তাঁর একটি ছবি নিয়ে সমালোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। এদিন নিজের বেড়াতে যাওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের আক্রমণের মুখে অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যে নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। কিছুদিন আগেই গেছিলেন পাহাড়ে ঘুরতে। টলিউডের অন্দরে তাঁর চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা তুঙ্গে।'হিন্দু হয়ে হিন্দু ধর্মের অপমান করছ, তোমার তো লজ্জা হওয়া উচিত!' গণেশ মূর্তির উপর জুতো পরে বসে তীব্র কটাক্ষের শিকার শ্রাবন্তী

এদিন ভ্রমণে গিয়ে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন অনুরাগীদের উদ্দেশ্যে। বিভিন্ন মুহূর্তের ছবি ধরা পড়েছে তাঁর সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে একটি ছবিতে কালো ড্রেস পরে গণেশের মূর্তির উপর বসে থাকতে দেখা গিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আর তাই দেখে কুমন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে।

মূলত ছবিতে জুতো পরে তাঁকে গণেশের মূর্তির উপর বসে থাকতে দেখা গিয়েছে। যে কারণে অনেকেই ধর্মীয় অবমাননার অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে। অনেকে প্রশ্ন করেছেন হিন্দু হয়ে কী ভাবে গণেশের মূর্তির উপর এইভাবে জুতো পরে তিনি বসতে পারেন? অনেকের মনে হয়েছে যে, তিনি দেবতাকে অপমান করেছেন। একইভাবে অন্যান্য সমালোচনার মতোই এই সমালোচনাতেও কোনও কান দেননি অভিনেত্রী। কিন্তু তাই বলে তাঁকে নিয়ে সমালোচনা থেমে থাকেনি।

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles