গোপালের আশীর্বাদে চলতি সপ্তাহেও বাংলার সেরা ‘মিঠাই’, সঙ্গ দিতে তৃতীয় স্থানে ‘খড়কুটো’

তুফান মেলের মতই এগিয়ে চলেছে ‘মিঠাই’ ধারাবাহিক। চলতি সপ্তাহেও সব ধারাবাহিককে পিছনে ফেলে দিয়ে বাংলার সেরা হয়েছে ‘মিঠাই’। চলতি সপ্তাহের আকর্ষণ ছিল উচ্ছে বাবু আর মিঠাইয়ের ডিভোর্সের পর ফুলশয্যার পর্ব। চলতি সপ্তাহে ‘মিঠাই’ সংগ্রহ করেছে ১১.৫।

একদিকে যেখানে ‘বাংলার সেরা’ হয়েছে মিঠাই। অন্যদিকে দ্বিতীয় স্থান পেয়েছে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিক। তারা পেয়েছে ৯.৬। অপরদিকে রদবদল ঘটেছে তৃতীয় স্থানে। সৌজন্য আর গুনগুনের দ্বিতীয় বিয়ে দেখার কৌতূহলী দর্শকদের জেরে তৃতীয় স্থানে ‘খরকুটো’ ধারাবাহিক। পেয়েছে ৭.৯।চতুর্থ স্থানে গিয়েছে ‘যমুনা ঢাকি’। যারা গত সপ্তাহে ছিল তৃতীয় স্থানে। পেয়েছে ৭.৮।‌ এদিকে পঞ্চম স্থান গ্রহণ করেছে শ্রীময়ী ধারাবাহিক। তারা পেয়েছে ৭.৪।

গোপাল সত্যিই মিঠাইয়ের সঙ্গ দিচ্ছে। একদিকে ডিভোর্সের পর ফুলশয্যা অপরদিকে দাদাইয়ের শর্ত মেনে মিঠাই এর সঙ্গে সংসার করার জেদ সিদ্ধার্থের। দুইয়ে মিলে ধামাকেদার পর্ব চলছে মিঠাই ধারাবাহিকে।

অপরদিকে নিজের স্থান বজায় রেখেছে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিক। অপু আর অবলা দেবীর মেলবন্ধনে ভালোই টিআরপি পাচ্ছে ধারাবাহিক। আগের থেকে উন্নত করেছে খড়কুটো ধারাবাহিক। সৌজন্য আর গুনগুনের দ্বিতীয় বিয়ে, ধারাবাহিককে এনে দিয়েছে তৃতীয় স্থানে।

এই সপ্তাহেও দুই চ্যানেলের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। জিবাংলা পেয়েছে ৬৭২ পয়েন্ট। স্টার জলসা সংগ্রহ করেছে ৫৯২ পয়েন্ট।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles