বিয়ের কিছুদিনের মধ্যেই বেবি বাম্পের ছবি সামনে এসেছিল নেহা কক্করের। তাতে নেটিজেনদের ধারণা হয়েছিল তিনি অন্তঃসত্ত্বা। যার জেরে বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় আবার তাঁর প্রেগনেন্সি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।
ইদানিংকালে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে নেহা কক্কর ও তাঁর স্বামী রোহন প্রীতকে নিয়ে। সম্প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন গায়িকা। যা দেখেই নেটিজেনদের সন্ধেহ হয়েছে তিনি প্রেগনেন্ট। ছবিতে বেগুনি রঙের সালোয়ার-কামিজ পড়ে দেখা যায় নেহা কক্করকে। তবে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলেননি তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী রোহন প্রীত। ছবি দেখে নেটিজেনদের একাংশের প্রশ্ন তবে কি সত্যিই প্রেগনেন্ট নেহা কক্কর?

সম্প্রতি নেহা কক্করের বেশ খেয়াল রাখতে দেখা যাচ্ছে রোহন প্রীতকে। এরইমধ্যে মুম্বাই এয়ারপোর্টের একটি ভিডিও সামনে আসে। যেখানে ঢিলেঢালা জামা কাপড়ে এয়ারপোর্ট লুকে দেখা যায় গায়িকাকে। প্রশ্ন ওঠে গায়িকার প্রেগনেন্সি নিয়ে! গায়িকার হাটা-চলা, পোশাক-আশাক সমস্ত কিছুতেই নজর রেখেছেন নেটিজেনরা।
এমনকি শপিং করতে গিয়েও গায়িকার হাত ধরে সিঁড়ি দিয়ে নামাতে দেখা যায় রোহন প্রীতকে। ছবি সামনে আসতেই অনেকে কৌতুহলী সহ প্রশ্ন তোলেন। তবে কি গুড নিউজ দিতে চলেছে এই জুটি? বেশ ক’বছর ধরে ইন্ডিয়ান আইডলের বিচারকের দায়িত্বে ছিলেন নেহা কক্কর। তবে হঠাৎই এই বছর শো থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এমনিতেই তাঁর প্রেগনেন্সি নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে তাঁর এই সিদ্ধান্ত আরও সেই চর্চা বাড়িয়ে দিয়েছে।

গত বছরের অক্টোবর মাসেই রোহন প্রীতকে বিয়ে করেছেন নেহা কক্কর। তাঁর কিছুদিনের মাথায় একটি গানের প্রচারের জন্য বেবি বাম্পের ছবি দিয়েছিলেন গায়িকা। কিন্তু পুরো ব্যাপারটা অজানা ছিল নেটিজেনদের কাছে। তাই তারা বিষয়টিকে সত্যি ভেবে, মারাত্মক ব্যঙ্গাত্মক মন্তব্য করে থাকেন। রোহন প্রীতের সঙ্গে প্রথমবার গানের শুটিংয়ে আলাপ হয়েছে গায়িকার। পরিচয় হওয়ার তিন মাসের মধ্যেই বিয়ে ঠিক হয়ে যায় তাঁদের।
এরই পাশাপাশি বেশ কয়েকদিন ধরে সোনম কাপুরের প্রেগনেন্সি নিয়ে গুজব শোনা যাচ্ছিল। তবে সে জল্পনাকে বুধবার দিন নাকচ করেছেন অভিনেত্রী। এদিকে এবার দেখার, নেহা কক্করকে নিয়ে নেটিজেনদের জল্পনা কতটা ঠিক প্রমাণিত হয়।





