টলিউডের বেশ চর্চিত ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় চর্চা লেগেই থাকে সামাজিক মাধ্যমে। টলিউডের এই তারকা ব্যক্তিত্বের বিয়ে থেকে শুরু করে সন্তান সবই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।
অভিনেত্রী কার সঙ্গে ঘুরছেন, কার সঙ্গে থাকছেন, নতুন কাজ কি করছেন, কে তাঁর সন্তানের বাবা সবকিছুই নেটবাসীর আলোচনার বিষয়। কিন্তু তা নিয়ে তোয়াক্কা করেননা অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। কখনও সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা পলা পরে ছবি পোস্ট করেন। কখনও আবার স্বামী যশ দাশগুপ্তর জন্মদিন পালন করে ছবি পোস্ট করে থাকেন। কখনও লাল শাড়ি, সোনার গয়না পরে পুরো বধূবেশে নজরে আসেন অভিনেত্রী।
এদিন হাতে শাঁখা পলা, সোনার গয়না, খোঁপায় জুঁই ফুলের মালা আর লাল শাড়ি পরে, হাতে পুজোর থালা নিয়ে একটি ভিডিওতে দেখা গিয়েছেন অভিনেত্রী। ভিডিওটি নিজেই পোস্ট করেছন। ক্যাপশনে লিখেছেন, “আসছে বছর আবার হবে”। সবেমাত্র শেষ হয়েছে পুজো। কেটেছে বিজয়া দশমী। এখনও সেভাবে বিসর্জন হয়নি সব প্যান্ডেলে। মা দুর্গার বিদায়ে মন খারাপ সকলেরই। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটবাসীর ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান।
View this post on Instagram
এমনিতে তাঁকে কেন্দ্র করে নানা বিষয়ে সমালোচনা হয়ে থাকে। প্রায়ই নুসরাত জাহানকে নেটিজেনদের নানা কটাক্ষ আর বিদ্রুপ শুনতে হয়। এদিন শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ফের নেটিজেনদের চোখের বিষ হয়ে উঠেছেন অভিনেত্রী। ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একেই তাঁর সন্তানের বাবা যশ দাশগুপ্তের নাম সামনে আসতে, নেটিজেনদের নানা মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। এমনকি পুজোর সময় হাতের শাঁখা পলা নিয়ে তাঁর ছবি সামনে আসতে বেজায় ট্রোলড হয়েছেন নায়িকা।
এবার তাঁর বিয়ে নিয়ে মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। ধর্ম নিয়ে খেলার অভিযোগ করছেন অভিনেত্রীর বিরুদ্ধে। কেউ লিখেছেন, ‘মুসলিমের নামে কলঙ্ক আপনি!’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘আপনি তো দুই ধর্মকে অপমান করছেন’। কেউ আবার প্রশ্ন তুলেছেন তাঁর ছেলের ধর্ম নিয়ে। যদিওবা এটা অভিনেত্রীর কাছে নতুন কিছু নয়। এর আগেও এরকম ধরনের নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি।
কিন্তু সেসবে তোয়াক্কা না করে চুটিয়ে সংসার করছেন যশ দাশগুপ্ত আর ছেলে ঈশানের সঙ্গে। এদিন ফের আবার একইভাবে নেটিজেনদের বিদ্রূপের শিকার হয়েছেন অভিনেত্রী।





