দুর্গাঠাকুর নিরঞ্জনের সময় ঘটল বড়সড় দুর্ঘটনা। নিরঞ্জন মিছিলে দ্রুত গতিতে একটি গাড়ি এসে মারল ধাক্কা। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের গুরুতর আহত হওয়ার খবর মিলেছে। এদের মধ্যে একজন শিশু রয়েছে বলেও খবর।
ঘটনাটি ঘটেছে গতকাল, শনিবার রাতে মধ্যপ্রদেশের ভোপালের বাজারিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্গা প্রতিমা নিরঞ্জনের জন্য রাস্তায় ভিড় জমায় জনসাধারণ। মিছিল করেই যাওয়া হচ্ছিল প্রতিমা নিরঞ্জনের জন্য। আচমকাই একটি গাড়ি দ্রুত গতিতে ঢুকে পড়ে ওই মিছিলে ও ধাক্কা মারে।
স্থানীয় সিসিটিভি ক্যামেরাতে এই গোটা ঘটনা ধরা পড়েছে। গাড়িতে দু-তিনজন ছিল বলে জানা গিয়েছে। ধাক্কা মেরেই পালায় গাড়িটি। তবে সিসি ক্যামেরায় গাড়ির নম্বর ধরা পড়েছে। সেই সূত্র ধরেই অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
দিন দুয়েক আগেই দশেরার দিনও এই একই ধরণের একটি ঘটনা ঘটে ছত্তিশগড়ের যশপুরে। সেখানে বিসর্জনের সময় মিছিলে দ্রুত গতিতে একটি গাড়ি ঢুকে সাধারণ মানুষকে পিষে দেয়। এই ঘটনায় মৃত্যু হয় ৪ জনের। গুরুতর জখম হন বেশ কয়েকজন।
#WATCH Two people were injured after a car rammed into people during Durga idol immersion procession in Bhopal's Bajaria police station area yesterday. Police said the car driver will be nabbed.#MadhyaPradesh pic.twitter.com/rEOBSbrkGW
— ANI (@ANI) October 17, 2021
গাড়িটির পিছনে ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে ক্ষিপ্ত জনগণ। গাড়িটিতে দু’জন ছিলেন। তাদের পাকড়াও করে প্রথমেই গণধোলাই দেন সাধারণ মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।
Disturbing accident caught on camera in Chhattisgarh, a speeding vehicle rams into a group of people, several people crushed in Jashpur, #Chhattisgarh.
1 dead many injured.@nicobartimes_in pic.twitter.com/Byw6b1cvA5
— rohit kumar (@djrohitNtimes) October 15, 2021
জানা যায়, দুই অভিযুক্তকে উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। এসইউভিটি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এরপরই তৎপর হয় প্রশাসন। সেখানকার এএসআই-তে সাসপেন্ড করা হয় বলেও জানা গিয়েছে।





