‘ও সাইয়োনি!’ হিমেশ রেশামিয়ার সুর ও কথায় চোখে চোখে রেখে ফের আরো একবার গান গাইলেন ইন্ডিয়ান আইডলের জনপ্রিয় জুটি পবনদীপ-অরুণিতা, মুহূর্তের মধ্যেই ভাইরাল গানের ভিডিও

ইন্ডিয়ান আইডল শেষ হলেও চর্চা থামেনি তাতে অংশ নেওয়া প্রতিযোগীদের নিয়ে। বিশেষত চলতি বছরের ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীদের মধ্যে বেশি চর্চা হয়েছে বিজেতা পবনদীপ রাজন ও রানারআপ অরুণিতা কাঞ্জিলালকে নিয়ে। তাঁদেরকে নিয়ে গুঞ্জন আর গুজবে ছেয়ে গিয়েছে গোটা সামাজিক মাধ্যম।

শো শেষ হওয়ার পরও নানা সময়ে একসঙ্গে দেখা যাচ্ছে এই দু’জনকে। কখনও হাতে হাত রেখে একসঙ্গে রিল ভিডিও বানাচ্ছেন। কখনও আবার একসঙ্গে গান রেকর্ড করছেন। এবার অনুরাগীদের সুখবর দিলেন এই জুটি। অনুরাগীদের মন ভালো করার জন্য, ফের হিমেশ রেশামিয়ার সুরে ও কথায় গান রেকর্ড করলেন পবনদীপ ও অরুণিতা। এরই মধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে গানটি। মঙ্গলবার নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে দুই তারকার গাওয়া এই গান।

‘হিমেশ কে দিলসে’ অ্যালবামের এই গান। নাম ‘ও সাইয়োনি’। এই গানের স্টুডিও ভার্সনে দেখা গিয়েছে পবনদীপ আর অরুণিতাকে। মাথায় পাহাড়ি টুপি, গায়ে জিন্সের জ্যাকেট আর টি-শার্ট পড়ে গানের শুটে হাজির হয়েছেন পবনদীপ। অন্যদিকে মাথায় খোঁপা করে চুল বেঁধে, স্কার্ট আর ক্রপ টপ পরে হাজির অরুণিতাও। ভিডিওতে গানের মাঝে দুই তারকার মধ্যেকার রসায়ন চোখে পড়েছে নেটপাড়ার।

তাঁদের দেখে মনে হয়েছে একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছেন দুজনে। ২৪ ঘন্টার মধ্যেই ইউটিউবে মিউজিক ভিডিও ৩০ লাখ ভিউয়ার্স ছাড়িয়েছে। যদিও এটা প্রথম নয়। এই নিয়ে তৃতীয় বার হিমেশ রেশামিয়ার মিউজিক অ্যালবামে কাজ করলো পবনদীপ আর অরুণিতা।

যতবার একসঙ্গে তাঁরা গান গেয়েছেন ততোবারই তাঁদের জুটি হিট করেছে। একইভাবে সেই গান দুটিও সুপার-ডুপার হিট ছিল। ‘হিমেশ কে দিলসে’ অ্যালবামের ‘তেরি উম্মিদ’ গানটি গেয়েছিলেন তাঁরা। তার আগেও অ্যালবামের জন্য গান গেয়েছিলেন দুজনে। তাঁদের দুজনের গান নিয়ে হিমেশ জানিয়েছেন, “তাঁদের জুটি ম্যাজিকাল। এর আগে ‘তেরে বগের’, ‘তেরি উম্মিদ’ হিট হয়েছে এবং মনে হচ্ছে ‘ও সাইয়োনি’ও সকলের মন জয় করে নেবে।”

আগের দুটো গানের থেকে এই গান যদিওবা একটু আলাদা। রোম্যান্টিক অ্যাঙ্গেল থাকলেও এই গানটাতে ফোক রিদম ব্যবহার হয়েছে। এই গানে দুই তারকার কেমিস্ট্রি অসামান্য। যতবার একসঙ্গে তাঁরা এসেছেন ততোবারই ধামাল করেছেন। এবারও তাঁদের গানে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে গিয়েছে এই গান।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles