হোমোফোবিক অঙ্কুশ হাজরা! গন্ডারের চামড়া অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের! ইউটিউবার স্যান্ডি সাহার মন্তব্যে তোলপাড় নেটপাড়া

ফের নতুন করে তরজা অভিনেতা অঙ্কুশ হাজরা ও ইউটিউবার স্যান্ডি সাহার মধ্যে। পুরনো কাসুন্দি নিয়ে নাড়া ঘাটা করছেন দুজনেই।

বেশ কয়েকদিন ধরেই অভিনেতা অঙ্কুশ হাজরাকে উদ্দেশ্য করে মন্তব্য করে চলেছেন স্যান্ডি সাহা। কিছুদিন আগে এক সংবাদমাধ্যমে অভিনেতার প্রতি নিজের সমস্ত রাগ উগরে দিয়েছেন তিনি। তিনি বলেছিলেন, অভিনেতা তাঁকে হিংসে করে এবং ভয় পায় বলে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছে। এমনকি স্যান্ডি সাহা দাবি করেছিলেন, অঙ্কুশ হাজরা তাঁকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেবে না বলে হুমকি দিয়েছিলেন। ফের আবার সেই একই জিনিসের পেছনে পরেছেন স্যান্ডি সাহা।

এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সোমবার দিন স্যান্ডি সাহার সমস্ত মন্তব্যের জবাব দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “ফেসবুক আমি নিজে সামলাই না। কয়েকজন রয়েছে তারাই আমার ফেসবুক প্রোফাইলের দায়িত্ব নিয়েছেন।” অভিনেতা জানান, “তিনি কাউকে ব্লক করেন না। খ্যাতনামা হওয়ার পর থেকে, তিনি একাধিকবার নেট মাধ্যমে সমালোচনার মুখে পরেছেন। কিন্তু এসব তাঁর কাছে কোনো গুরুত্ব রাখে না। যদিও বা অভিনেতার এই মন্তব্যে বিশ্বাস করেন না ইউটিউবার স্যান্ডি সাহা।

ইউটিউবারের প্রশ্ন, “অভিনেতা সমস্ত কিছু লক্ষ্য না রাখলে, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ফোন করে হুমকি দেন কেন?” পাশাপাশি জানা গিয়েছে, গত বছর অঙ্কুশকে ঘিরে একটি ভিডিও আপলোড করেছিলেন ইউটিউবার স্যান্ডি সাহা। সেসময় অভিনেতা অঙ্কুশ হাজরা স্যান্ডি সাহাকে ফোন করে ভিডিও সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

অন্যদিকে ইন্ডাস্ট্রিতে স্যান্ডি সাহাকে কাজ না করতে দেওয়ার প্রশ্নে, অভিনেতা জানিয়েছেন, “তিনি এত প্রভাবশালী নন। তাঁর কথায় লোকে স্যান্ডি সাহাকে কাজ দেবে না, এটা অসম্ভব।” তবে অভিনেতা জানিয়েছেন, “যদি কোন ছবিতে স্যান্ডি সাহার সঙ্গে কাজ করে অভিনেতা অস্বস্তিবোধ করেন, তবে তিনি প্রযোজক ও পরিচালককে গিয়ে বলবেন তাঁকে সরিয়ে দেওয়ার কথা। কিন্তু কখনই স্যান্ডি সাহার কাজে বাধা হয়ে তিনি দাঁড়াবেন না।”

এদিকে ইউটিউবার স্যান্ডির দাবি, “আমার আর ওর মধ্যে অবশ্যই পরিচালক অঙ্কুশ হাজরাকেই বেছে নেবে।” ইউটিউবারের মতে, ঘুরিয়ে-ফিরিয়ে অভিনেতা তাঁরই কাজ খাচ্ছেন। স্যান্ডি সাহা বলেন, নিজের ক্ষমতার অপব্যবহার করছেন অঙ্কুশ হাজরা। ইউটিউবার স্যান্ডি সাহাকে ব্লক করেছেন অভিনেতা নিজেই। কিন্তু এখন তা অস্বীকার করছেন।

তাছাড়া শুরুর দিকে তাঁদের সম্পর্ক ভালই ছিল। কিন্তু তারপর কি হলো? কেন এমন অবনতি হল সম্পর্কের? ইউটিউবার বলেছেন, “অঙ্কুশ হাজরা হোমোফোবিক। সমকামীদের সঙ্গে খোলাখুলিভাবে তিনি মিশতে পারেন না। এটাও বুঝে গিয়েছিলেন ইউটিউবার স্যান্ডি সাহা। খ্যাতনামা হয়েছেন বলে, প্রকাশ্যে সবাইকে সমর্থন জানান অভিনেতা। কিন্তু আদতে তিনি এটাতে বিশ্বাস করেন না। এছাড়া বেশ কয়েক মাস আগে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের শরীরের আকার নিয়ে কটুক্তিকর মন্তব্য করেছিলেন স্যান্ডি। আন্দাজ সেই কারণে স্যান্ডি সাহাকে ব্লক করেছেন অঙ্কুশ হাজরা।

সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে তাঁকে হাতি বলে মন্তব্য করেছিলেন ইউটিউবার। ছবিতে সমুদ্র সৈকতের সামনে শুয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তাতেই স্যান্ডি সাহা মন্তব্য করেন, সমুদ্র সৈকতের সামনে যে শুয়ে রয়েছে, তাঁর সঙ্গে হাতির হুবহু মিল রয়েছে। এছাড়া আরও একটি ছবিতে মন্তব্য করেন স্যান্ডি। সেই ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে একসঙ্গে সমুদ্র সৈকতের মজা নিতে দেখা যায়। একইভাবে সেই ছবিতেও কুরুচিকর মন্তব্য করেছেন স্যান্ডি। আর এটা সত্যি।

গোটা বিষয় নিয়ে স্যান্ডি সাহার মন্তব্য থেমে থাকেনি। তিনি এই তারকা যুগলকে উদ্দেশ্য করে আরও কটাক্ষ করে মন্তব্য করেন। স্যান্ডি সাহা জানান, শুধু হাতি নয়, অভিনেত্রী ঐন্দ্রিলাকে তাঁর গন্ডার বলে মনে হয়। এমনকি অভিনেত্রীর অভিনয়ও পছন্দ নয় ইউটিউবারের। তাঁর মতে অভিনেত্রী অভিনয় একদমই পারেন না। কিন্তু অভিনয় করেন। সঙ্গে অভিনেত্রীর গায়ে গন্ডারের চামড়া বলে মন্তব্য করেছেন স্যান্ডি সাহা।

পাশাপাশি অস্বীকার করেছেন নিজের মন্তব্য নিয়ে। অভিনেত্রীর শরীরের আকার নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি বলে জানিয়েছেন। স্যান্ডি সাহা বলেন, তাঁর নিজেরই এত বড় পেট। তিনি আবার অভিনেত্রীকে কি মন্তব্য করবেন! ইউটিউবারের মতে অভিনেত্রীর সঙ্গে তিনি হাতির শুয়ে থাকার ভঙ্গির মিল পেয়েছিলেন। তাই তিনি ওই রকম মন্তব্য করেছেন।

এদিকে অভিনেতার জবাব বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না স্যান্ডি সাহা। তাঁর মতে, অভিনেতা ফেসবুক অ্যাকাউন্টে কি হচ্ছে! তা সবই জানেন। অভিনেতা ইচ্ছে করে সমস্ত কিছু এড়িয়ে যাচ্ছেন বলে মত স্যান্ডি সাহার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles