না, আর কোনও লুকোছাপা নয়, এবার ধীরে ধীরে নিজেদের সম্পর্কের খোলস থেকে বেরিয়ে সকলের সামনে তা মেলে ধরতে উদ্যত যশ ও নুসরত। তাই তো সকল ট্রোলারদের কথা ভুলেই এই বৃষ্টিভেজা দিনে হবু মা নুসরতকে নিয়ে পার্কস্ট্রীটে লাঞ্চ ডেটে বেরিয়ে পড়লেন যশ।
অন্তঃসত্ত্বা প্রেমিকার খেয়াল যে তিনি ভালোই রাখছেন, তা আর বলার অপেক্ষা লাগে না। গাড়ি থেকে নুসরতকে হাত ধরে নামানো থেকে হাত ধরেই রাস্তা দিয়ে হাঁটা, সবই করলেন এই প্রেমিক যুগল। পার্কস্ট্রীটের এক নামী রেস্তোরাঁয় চলল তাদের মধ্যাহ্নভোজ।
এদিন এই মেঘলা দিনে প্রেমের পরশ লেগেছিল দুজনের মনেই। এদিন নুসরত সেজে উঠেছিলেন নীল রঙের কুর্তিতে, সঙ্গে চোখে চশমা ও মেকআপহীন লুক। প্রেমিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই যশ পরেছিলেন হালকা ও গাঢ় নীল রঙের শার্ট।
এর আগেও বারবার আকারে-ইঙ্গিতে নিজেদের সম্পর্কের জানান দিয়েছেন তারা। তবে এভাবে হাতে হাত রেখে প্রকাশ্যে কলকাতার রাস্তা হাঁটা, এটা বোধ হয় এই প্রথম।
এদিন এজিসি রোডের উপর দিয়ে যখন যশ ও নুসরতের গাড়ি ছুটছিল, তখন ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির বারিস গানটি। একেবারে যেন পিকচার পারফেক্ট মুহূর্ত।
আপাতত অন্তঃসত্ত্বা অবস্থার তৃতীয় পর্যায় চলছে নুসরতের। সেপ্টেম্বরেই নতুন অতিথি আসতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। এই কারণে প্রেমিকাকে সবসময় চোখে চোখেই রাখছেন যশ। সমস্ত বিতর্ককে দূরে রেখে যশের সঙ্গেই যে নুসরত নিজের নতুন জীবন শুরু করতে চান, তা এখন বেশ স্পষ্ট।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার