বাংলাদেশের হিংসার ঘটনায় এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দিঠি তথা ঐশী ভট্টাচার্য! চাইলেন সাহায্য

টলিউডের ছোটপর্দায় এই মুহূর্তে জনপ্রিয় মুখ অভিনেত্রী ঐশী ভট্টাচার্য।শ্রীময়ী ধারাবাহিকের মেয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। পাশাপাশি কিছুদিন আগেই শর্ট ফিল্ম ইতি কুন্তী সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে ছোটপর্দার এই অভিনেত্রী বাংলাদেশের হিংসার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে সরব হলেন।

উৎসবের মরশুমে বাংলাদেশের ধর্মীয় পরিস্থিতি নিয়ে রীতিমত উত্তাল গোটা দেশ। বাংলাদেশের নোয়াখালী এবং কুমিল্লায় হিন্দুদের উপর বর্বরোচিত আক্রমণ এবং মন্দির ও মূর্তি ভাঙ্গা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষীদের শাস্তির দাবি করেছেন।

এই অত্যাচারের ঘটনা সামনে আসার পরেই টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী এই বিষয়ে সরব হলেও একটা বড়ো অংশ নিশ্চুপ ছিল। যা নিয়ে নেট মাধ্যমে শোরগোল ওঠে। বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। আর এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ঘটনা নিয়ে খোলাখুলি নেট মাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট তিনি অনুগামীদের মধ্যে ভাগ করে নেন। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর কিভাবে আক্রমণ হয়েছে এবং তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে তা বিস্তারিতভাবে লেখা ছিল। এই পোস্ট শেয়ার করে নিয়ে অভিনেত্রী জানান গোটা ঘটনায় আন্তর্জাতিক ভাবে গর্জে ওঠার সময় এসেছে বলেও মনে করেন তিনি।বাংলাদেশের হিংসার ঘটনায় এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দিঠি তথা ঐশী ভট্টাচার্য! চাইলেন সাহায্য

প্রসঙ্গত কিছুদিন আগেই টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন থেকে শ্রীলেখা মিত্র এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুন্তল চক্রবর্তী সহ সমাজের একাধিক মানুষ গোটা ঘটনার নিন্দা করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন। এবার ঐশী ভট্টাচার্য একটি পোস্ট শেয়ার করে অন্যমাত্রা এনে দিয়েছেন। গোটা ঘটনার নিন্দা করে তিনি দাবি করেনবাংলাদেশ সরকার যে সক্রিয় ভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না তার ইঙ্গিত দেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles